Pakistan Team: পাকিস্তানের অধিনায়ক বদল! নিউজিল্যান্ডে টি২০ সফরের দলে নেই বাবর-রিজওয়ান

Pakistan Team: চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর আজই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হলো। আগামী বছর টি২০ বিশ্বকাপ রয়েছে।

তার আগে পাকিস্তানের টি২০ দলের অধিনায়ক বদলে দেওয়া হলো। এমনকী দলে ঠাঁই হলো না বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের।

Pakistan Team

রিজওয়ানকে একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক রাখা হলো। তবে টি২০ দলের অধিনায়কত্বের ভার দেওয়া হলো সলমন আঘাকে। নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। ১৬ মার্চ থেকে সেই সিরিজ শুরু। তারপর রয়েছে তিনটি ওডিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না সাদাব খান। তাঁকে টি২০ দলের সহ অধিনায়ক করা হলো। একদিনের আন্তর্জাতিক দল থেকে বাদ দেওয়া হলো শাহিন শাহ আফ্রিদিকে। গোড়ালির চোট না সারায় সাইম আয়ুব নিউজিল্যান্ড সফরেও যেতে পারছেন না।

দলে ফেরানো হয়েছে মহম্মদ হ্যারিসকে। ২১টি টি২০ খেলার অভিজ্ঞতা থাকা বছর বাইশের হাসান নওয়াজকে নেওয়া হলো উইকেটকিপার হিসেবে। পাকিস্তান সুপার লিগে না খেললেও ঘরোয়া টি২০-তে ভালো খেলা আবদুল সামাদকে দলে রাখা হয়েছে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের ব্যাটার ওমের ইউসুফকেও দলে নেওয়া হয়েছে।

টি২০ দলে আফ্রিদি ও হ্যারিস রউফ থাকলেও রাখা হয়নি নাসিম শাহকে। স্পিনার সুফিয়ান মুকিম ও আব্রার আহমেদের সঙ্গে স্পিন বিভাগে যুক্ত হলেন খুশদিল শাহ। উল্লেখ্য, টি২০ অধিনায়ক হিসেবে রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান ৫টি ম্যাচে হেরেছে। জিম্বাবোয়ে সফরে সলমনের নেতৃত্বে জিতেছিল ২-১-এ।

পকিস্তান যে টি২০ বিশ্বকাপে বাবর-রিজওয়ান জুটিতে ভরসা রাখতে চাইছে না, এদিনের দল ঘোষণায় তা পরিষ্কার। আফ্রিদির বাদ পড়া ছাড়া ওডিআই দলে তেমন চমক নেই।

পাকিস্তানের টি২০ দল- হাসান নওয়াজ, ওমের ইউসুফ, মহম্মদ হ্যারিস, আবদুল সামাদ, সলমন আঘা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মহম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, সুফিয়ান মুকিম, আব্রার আহমেদ, উসমান খান।

পাকিস্তানের ওডিআই দল- মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমন আঘা, আবদুল্লাহ শফিক, আব্রার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ আলি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়াব তাহির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+