পাকিস্তানের অধিনায়কই আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত

পাকিস্তানের অধিনায়কই আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত

আইসিসি-র এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে এই স্বীকৃতি পেয়েছেন বাবর। মহিলাদের বিভাগে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান আলিসা হিলি।

পাকিস্তানের অধিনায়কই আইসিসি-র মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত

গোটা এপ্রিল জুড়ে দাপিয়ে ব্যাটিং করেছেন বাবর আজম। ওয়ান ডে ফর্ম্যাটে একটি শতরান ও ৭৬-এর গড় সহ ২২৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টি২০ ফর্ম্যাটে একটি শতরান ও ৪৩.৫৭-এর গড় সহ ৩০৫ রান এসেছে পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে। গত মাসে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের ক্রমতালিকার শীর্ষ স্থান দখল করেছিলেন বাবর। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি২০ ফর্ম্যাটে মাত্র ৫২টি ইনিংস খেলে দুই হাজার রান পূর্ণ করেছেন ২৬ বছরের ক্রিকেটার।

এতগুলি মাইলস্টোনের পর বাবর আজমকে এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচন করা ছাড়া ভোটারদের কাছে আর কোনও উপায় ছিল না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইসিসি সদস্য, সাংবাদিক, প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টাররা পাকিস্তানের অধিনায়ককে ভোট দিয়ে এ লড়াই জিতিয়েছেন। অন্যদিকে এপ্রিলেই কেরিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা আলিসা হিলি গত মাসে ওয়ান ডে-তে ১৫৫ রান করেছেন। এ লড়াইয়ের মহিলা বিভাগে অপ্রতিরোধ্য ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

পাকিস্তানের হয়ে ৩৩টি টেস্ট, ৮০টি ওয়ান ডে ও ৫৪টি টি২০ ম্যাচ খেলা বাবর আজম তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৬৯, ৩৮০৮ ও ২০৩৫ রান করেছেন। পাক অধিনায়কের ঝুলিতে রয়েছে ১৯টি আন্তর্জাতিক শতরান। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের হয়ে ৪টি টেস্ট, ৭৯টি ওয়ান ডে ও ১১৮টি টি২০ ম্যাচ খেলা আলিসা হিলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ২০১, ১৯২৭ ও ২১২১ রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+