দানুষ্কার শতরান সত্ত্বেও শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতল পাকিস্তান
ওপেনার দানুষ্কা গুনাথিলকার শতরানও শ্রীলঙ্কার ভরাডুবি আটকাতে পারল না। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচও হারল দ্বীপরাষ্ট্রের দল।
ওপেনার দানুষ্কা গুনাথিলকার শতরানও শ্রীলঙ্কার ভরাডুবি আটকাতে পারল না। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচও হারল দ্বীপরাষ্ট্রের দল। ঘরের মাঠে ২-০ ব্য়বধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল পাকিস্তান।

নিরাপত্তা নিয়ে দীর্ঘ টালবাহানার পর পাকিস্তানে খেলতে যায় শ্রীলঙ্কার ক্রিকেট দল। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দুই দেশের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় একদিনের ম্যাচ জেতে পাকিস্তান। ডু অর ডাই পরিস্থিতিতে একই মাঠে সিরিজের তৃতীয় ম্য়াচ খেলতে নেমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে তারা। ১৩৪ বলে ১৩৩ রান করেন শ্রীলঙ্কার ওপেনার দানুষ্কা গুনাথিলকা। ৪৩ রান করেন দাসুন শানাকা।
পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন মহম্মদ আমির। ১টি করে উইকেট নেন উসমান খান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, শাদাব খান ও মহম্মদ নওয়াজ। জবাবে ব্য়াট করতে নেমে ৪৮.২ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে পাকিস্তান। ওপেনার ফাকার জামান, আবিদ আলি যথাক্রমে ৭৬ ও ৭৪ রান করেন। ৫৬ রান করেন হারিস শোহেল। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন নুয়ান প্রদীপ।












Click it and Unblock the Notifications