নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান, চোট পেলেন নির্ভরযোগ্য ব্যাটার

টি ২০ বিশ্বকাপে ২৩ অক্টোবর মেলবোর্নের এমসিজিতে মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে ত্রিদেশীয় সিরিজে জিতে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, এই জয় অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ খেলতে নামার আগে আত্মবিশ্বাস বাড়াল। যদিও চোট চিন্তা নিয়েই ডাউন আন্ডারে যেতে হবে পাকিস্তানকে।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেও পাকিস্তানের চোট-চিন্তা

আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি ২০ সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বাবর আজম টস জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠিয়েছিলেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৮ বলে ৫৯ রানের দৌলতে নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ১৬৩। নাসিম শাহ ও হ্যারিস রউফ দুটি করে উইকেট নেন। শাদাব খান ও মহম্মদ নওয়াজ পেয়েছেন একটি করে উইকেট।

জবাবে খেলতে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মহম্মদ নওয়াজ ২২ বলে ৩৮ ও ইফতিখার আহমেদ ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ২৯ বলে ৩৪ রান করেন মহম্মদ রিজওয়ান। হায়দার আলি ১৫ বলে ৩১ রান করেন। মিচেল ব্রেসওয়েল দুটি এবং টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি একটি করে উইকেট দখল করেন। মহম্মদ নওয়াজ হয়েছেন ম্যাচের সেরা। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ৮ উইকেট নেওয়া ব্রেসওয়েল। ডেথ ওভারে দলের বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে হায়দার ও নওয়াজের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন বাবর।

এদিকে, ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় আসিফ আলিকে। পরে ব্যাট হাতে নেমে ২ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি। মহম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ডেভন কনওয়ে কভার পয়েন্ট অঞ্চল দিয়ে একটি শট খেলেছিলেন। অনেকটা দৌড়ে ঝাঁপিয়েও তা আটকাতে পারেননি আসিফ। ডাইভ দেওয়ার সময় তাঁর হাঁটুতে চোট লাগে। ফিজিও মাঠে আসেন। এরপর যন্ত্রণাকাতর আসিফ মাঠের বাইরে চলে গিয়েছিলেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে আর ১০ দিনও নেই। ফলে আসিফের এই চোট চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

উল্লেখ্য, এই হাঁটুর চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে শাহিন শাহ আফ্রিদিকে পায়নি পাকিস্তান। তিনি অস্ট্রেলিয়ায় পাকিস্তানের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামবেন। চলতি বছর শ্রীলঙ্কা সফরে চোট পাওয়ায় শাহিন এশিয়া কাপ ও কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও নামতে পারেননি। তবে পুরোপুরি ফিট হয়েই তিনি ভারতের বিরুদ্ধে নামতে পারবেন বলে আশা পাক শিবিরের। যদিও তাঁর আগেই চোট-চিন্তা রইল আসিফকে নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+