বৈভবরা ব্যর্থ, ভারতের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতল পাকিস্তান

ব্যাটিং ব্যর্থতার জেরে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিততে পারল না ভারত। আজ দুবাইয়ে আইসিসি ক্রিকেট আকাদেমিতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান জয় ছিনিয়ে নিল ১৯১ রানে।

ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪৮ রানের। যদিও আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন দল ১৫৬ রানে গুটিয়ে গেল মাত্র ২৬.২ ওভারেই!

ভারত টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান তোলে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান। ওপেনার সমীর মিনহাস ১১৩ বলে ১৭২ রান করেন। তিনিই ম্যাচের ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।

আহমেদ হুসেন করেন ৭২ বলে ৫৬ রান। দীপেশ দেবেন্দ্রন তিনটি উইকেট নেন। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল পেয়েছেন দুটি করে উইকেট। ভারতের প্রথম উইকেট পড়েছিল ২.২ ওভারে ৩২ রানে। সেখান থেকে দলের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায় ৯.৪ ওভারে ৬৮ রানে।

দশে নামা দীপেশ দেবেন্দ্রন ১৬ বলে সর্বাধিক ৩৬ রান করেছেন। বৈভব সূর্যবংশী ২৬, আয়ুষ মাত্রে ২, খিলান প্যাটেল ১৯, অ্যারন জর্জ ১৬, অভিজ্ঞান কুণ্ডু ১৩ রান করেন। আলি রাজা নেন চারটি উইকেট। দুটি করে উইকেট দখল করেন মহম্মদ সাইয়াম, আবদুল সুভান ও হুজাইফা আহসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+