PAK vs ENG: বল হাতে সাজিদ খান-নোমান আলি নজির গড়লেন, দ্বিতীয় টেস্টে জয়ে ফিরল বাবরহীন পাকিস্তান
দলে বদল আসতেই জয়ে ফিরল পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে অবশ্য জয়ের সন্ধান পেল পাকিস্তান দল। ৪৫০ দিন পর টেস্টে জয় পেল পাক দল। সেই সঙ্গে ১৯৭২ সালের পর একটি নজিরও গড়লেন দুই পাক বোলার সাজিদ খান ও নোমান আলি।
দুই বোলারের ভেল্কিতে দ্বিতীয় টেস্টে ১৫২ রানে হারিয়ে দিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের ফল এখন ১-১। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই জয় হাসিল করলেন শান মাসুদরা। সেইসঙ্গে সিরিজে সমতা ফেরালেন। দুই ইনিংসে ইংল্যান্ডের ২০ উইকেট সংগ্রহ করলেন দুই পাক বোলার সাজিদ খান ও নোমান আলি। ১৯৭২ সালের পর টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটল।

এই টেস্টে পাকিস্তান দলে ছিলেন বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি। মুলতানে প্রথম ইনিংসে পাকিস্তান করে ৩৬৬ রানে। বাবর আজমের বদলি হিসেবে খেলতে নেমেই সেঞ্চুরি করেন কামরান গুলাম। তাঁর ব্যাট থেকে আসে ১১৮ রান। ইংল্যান্ডের জ্যাক লিচ তুলে নেন ৪ উইকেট।
জবাবে ইংল্যান্ডকে ২৯১ রানের বেশি করতে দেয়নি পাকিস্তান। বেন ডাকেট ১১৪ রানের ইনিংস খেললেও, সেভাবে কারওর সঙ্গ পেলেন না। সাজিদ খান প্রথম ইনিংসে নেন সাত উইকেট। নো মান আলির সংগ্রহ করেন ৩ উইকেট। প্রথম ইনিংসে এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২১ রানেই অল আউট হয় পাকিস্তান। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল ২৯৭ রান।
কিন্তু প্রথম ইনিংসের পর বল হাতে দ্বিতীয় ইনিংসেও ভেল্কি দেখালেন সাজিদ খান ও নোমান আলি। এবার সাজিদ খান ২ উইকেট নিলেও নোমান আলি ৮ উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ে ধস নামালেন। দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানেই সমাপ্ত হল ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৫২ রানে জিতে মানরক্ষা হল পাকিস্তানের।
এরআগে ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার ডেনিস লিলি এবং বি মাসিয়ে জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের ২০ উইকেট সংগ্রহ করেন। এই নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাত বার এমন ঘটনা ঘটল।












Click it and Unblock the Notifications