Pahalgam: সন্ত্রাসবাদ কখনই মেনে নেওয়া যায় না, পহেলগাঁও-র ঘটনায় চড়া সুর সৌরভের গলায়
পহেলগাঁও ঘটনার পর থেকেই বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারত -পাকিস্তান মধ্যে কূটনৈতিক সম্পর্ক। পহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে বদলার মেজাজ দেশে। এই নারকীয় ঘটনার বদলা চাইছে দেশের বেশিরভাগ মানুষ। এবার এই ইস্যুতের মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ও মনে করেন কঠোর ব্যবস্থা নেওয়ার সময় হয়ে এসে গিয়েছে। কয়েকদিন আগেই পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই আশ্বাসও দিয়েছেন তিনি। এমনকি দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও বাতিল হয়েছে।

এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে ইডেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ১০০ শতাংশ কঠোর ব্যবস্থা নেওয়া। উচিত এই ঘটনায় অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা কোন রসিকতার বিষয় নয় প্রত্যেক বছর এই ধরনের ঘটনা ঘটবে। সন্ত্রাসবাদ কখনই বরদাস্ত করা যাবে না।
এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আইসিসিকে যেখানে বলা হয়েছে ,আগামী দিনের ভারত এবং পাকিস্তান এই দুই দলকে যাতে আইসিসি ইভেন্টে এক গ্রুপে না রাখা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। তিনি বলেছেন বোর্ড চিঠি দিলে ঠিক করবে, ঠিক সিদ্ধান্তই নেবে। সন্ত্রাসবাদ কখনই মেনে নেওয়া যায় না । ক্রিজবাজ সূত্রের খবর, বার থেকে আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে নাও দেখা যেতে পারে। আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই।
#PahalgamTerroristAttack | Kolkata, West Bengal: Former Indian cricket team captain Sourav Ganguly says, "100 per cent, this (breaking ties with Pakistan) should be done. Strict action is necessary. It is no joke that such things happen every year. Terrorism cannot be tolerated." pic.twitter.com/J4v4HX3TZJ
— ANI (@ANI) April 25, 2025
ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বিগত কয়েক বছর ধরেই বন্ধ রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। পহেলগাঁও-র ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications