Pahalgam Terror Attack: পহেলগাঁও ঘটনায় তিক্ত হবে ক্রিকেটীয় সম্পর্কও! পাকিস্তানকে কড়া বার্তা বিসিসিআইয়ের

দীর্ঘদিন ধরেই বন্ধ ভারত পাকিস্তানের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ। দিল্লি-ইসলামাবাদারে কূটনৈতিক উত্তাপের প্রভাব পরেছে ক্রিকেটের ২২ গজেও। অনেক জটিলতার পরও পারিস্তানে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে পাঠায়নি বিসিসিআই। পহেলগাঁও ঘটনার পর দুই দেশের কূটনৈতিক শুধু নয় ক্রিকেটীয় সম্পর্কেও গভীর ফাটল ধরল।

পহেলগাঁও ঘটনার পরই গর্জে উঠেছেন ভারতের ক্রিকেট ব্যক্তিরা। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর থেকে ক্রিকেটার কেএল রাহুল বেশিরভাগই তীব্র প্রতিবাদে সরব হয়েছে। এবার বিসিসিআইও কঠোর অবস্থান নিল। আগামী দিনে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কে যে বড় ফাটল ধরাবে এই ঘটনা তা বলাই বাহূল্য। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনা ও আবেগের শীর্ষে থাকে।

India

পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে বিসিসিআই। আগমাী দিনেও দুই দেশের মধ্যেই দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা আরও বিলীন হয়ে গেল। বিসিসিআইয়ের সহ সভাপতি এই বিষয়ে মুখ খুলেছেন। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেছেন, এই হামলার তীব্র নিন্দা করছি , আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি।।আগামী দিনে দুই দেশের ক্রিকেট নিয়ে সরকার যেটা আমাদের করতে বলবে সেটাই করব।

একইসঙ্গে তিনি বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই খেলছি , আগামী দিনেও খেলব না। আইসিসি ইভেন্টের ক্ষেত্রে কিছু করার থাকে না আমাদের সূচি অনুসারে একে অপরের বিরুদ্ধে খেলতেই হয়। তবে, আইসিসিও দেখছে কী ধরনের ঘটনা ঘটছে। ফলে তাদের সেই রকমভাবেই সূচি স্থি করা উচিৎ।

চলতি বছরে মহিলা বিশ্বকাপ আছে। তবে হাইব্রিড মডেল অনুসারে ভারতে দল পাঠাবে না পাকিস্তান। তারা নিরপেক্ষ দেশে খেলবে। ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা আছে আসন্ন টুর্নামেন্টে।পহেলগাঁও ঘটনার পর দুই দেশের সম্পর্কও আরও তিক্ত হয়েছে।

মহিলাদের বিশ্বকাপ এবং আগামী বছর পুরুষদের টি২০ বিশ্বকাপের জন্য আইসিসি কীভাবে এই টুর্নামেন্টের প্রস্তুতি নেয়, তা ক্রিকেটবিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হবে। এখন আইসিসির শীর্ষপদে আছেন জয় শাহ। এই ঘটনা ক্রিকেটের মাঠে দুই দেশের সম্পর্কের উপর নতুন করে প্রভাব ফেলতে পারে।

দেশের মধ্যে শেষ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল ২০১২ সালে। সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সিরিজের দাবি উঠেছিল। তবে পহেলগাঁও ঘটনার সেই সম্ভাবনা কার্যত বিলীন হয়ে গেল। বিসিসিআইয়ের পাকিস্তানেক দল না পাঠানোর সিদ্ধান্ত কতটা ঠিক সেটা এই ঘটনা থেকে প্রমাণিত হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+