Pahalgam Attack: পহেলগাঁও ঘটনার জেরে স্থগিত হল ইভেন্ট, আগামী দিনে খেলার মাঠেও পড়তে পারে বিরাট প্রভাব
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ভারত-পাকিস্তান প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে। একের পর এক যুদ্ধ, সীমান্তে অস্থিরতা, সন্ত্রাসবাদী হামলার ঘটনার জেরে বার বার উত্তপ্ত হয়েছে ওয়াঘার দুইপারের পরিস্থিতি। যার নবতম সংযোজন পহেলগাঁও ঘটনা। কাশ্মীরে ছবির মতো সুন্দর পহেলগাঁওতে নারকীয় সন্ত্রাসাবাদী ঘটনা ঘটেছে।
পহেলগাঁও ঘটনা আগামী দি্নে খেলার মাঠে ইভেন্ট গুলিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ আদামী দিনে বেশকিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। ফলে এই ইভেন্টগুলিতে দুই দেশের ক্রীড়াবিদদেরই অংশ নেওয়ার কথা ছিল। কিন্ত পহেলগাঁও ঘটনার পর খেলার মাঠে এর প্রভাব পড়তে চলেছে।

পহেলগাঁও ঘটনার প্রথম প্রভাব পড়ল রাঁচিতে সাফ অ্যাথলেটিক্সে। পাকিস্তান থেকে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল।এই তালিকায় নাম ছিল অলিম্পিক্সে সোনাজয়ী আরশাদ নাদিমের নামও ছিল।
এই প্রতিযোগিতা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। পাকিস্তানের ক্রীড়াবিদদের ভিসা দিতে ক্রমাগত দেরি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পাক নাগরিকদের ভিসা দেবে না ভারত সরকার। ফলে পাকিস্তানের ক্রীড়াবিদদের ভারতে আসা সম্ভব নয়। ফলে আপাতত রাঁচিতে সাফ অ্যাথলেটিক্স হচ্ছে না।
তবে পহেলগাঁও ঘটনার পর পাকিস্তানের ক্রীড়াবিদেরা ভিসা পাওয়া সম্ভব ছিল না। কারণ ক্রীড়াবিদদের জন্য এসভিইএস' ভিসা বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে অন্য দেশের ক্রীড়াবিদরা এলেও পাকিস্তানের ক্রীড়াবিদরা না আসতে পারায় এই প্রতিযোগিতা আপাতত বন্ধ করা হয়েছে।
নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্টে আসছেন না আরশাদ নাদিমও। ব্যস্ত সূচির কথা জানিয়ে আসতে পারছেন না নাদিম। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা।পহেলগাঁও ঘটনার পরই ভারতে আসছেন না নাদিম। যদিও খোদ নাদিম জানিয়েছেন, ২৪ মে শুরু হবে নীরজ চোপড়া ক্লাসিক ইভেন্ট। আমাকে তার আগেই কোরিয়া যেতে হবে, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে। আমন্ত্রণ জানানোর জন্য নীরজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
চলতি বছর মহিলাদের একদিনের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় নির্ধারিত হাইব্রিড মডলে অনুসারে পাকিস্তান দল ২০২৭ সাল পর্যন্ত ভারতে আসবে না। ফলে পাক মহিলা দলের ভারতে আসার সম্ভাবনা আগে থেকেই কম ছিল. এমনকি নিরপেক্ষ ভেন্যুতে এই দুই দেশ মুখোমুখি হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। আগামী বছকে টি২০ বিশ্বকাপ আছে। ফলে সেখানেও পহেলগাঁও ঘটনার জন্য জটিলতা তৈরি হতে পারে।
যদিও বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই খেলছি না, আগামী দিনেও খেলব না। আইসিসি ইভেন্টের ক্ষেত্রে কিছু করার থাকে না আমাদের সূচি অনুসারে খেলতেই হয়। তবে, আইসিসিও দেখছে কী ধরনের ঘটনা ঘটছে। ফলে আগামী দিনে সেই মতোই সূচি হবে বলে আশা করছি।












Click it and Unblock the Notifications