IPL 2024: বকেয়া বিলের জন্য রাজীব গান্ধী স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন! হায়দরাবাদ-চেন্নাই ম্যাচ আদৌও হবে?

রায়পুরের ছায়া হায়দরাবাদের। কয়েকমাস আগে বিদ্যুতে বিল না মেটানোয় ভারত অস্ট্রেলিয়া টি২০ ম্যাচের আগে স্টেডিয়ামের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় রায়পুরের স্টেডিয়ামের। যদিও শেষ পর্যন্ত খেলাটি হয়েছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

শুক্রবার সন্ধ্যায় রাজীব গাঁধী স্টেডিয়ামে আইপিএলের মেগা ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেডরা ম্যাচ খেলতে মাঠে নামবেন। কিন্তু তার আগে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই স্টেডিয়ামের। ফলে ম্যাচ হওয়া নিয়েই তৈরি হয় প্রবল সংশয়।

SRH vs CSK

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার থেকে বিপুল টাকা প্রাপ্য রাজ্য বিদ্যুত বন্টন সংস্থার। এইচসিএ কর্তৃপক্ষকে বার বার চিঠি দিয়ে সতর্ক করেও কাজ হয়নি বলে দাবি বিদ্যুত্ সংস্থার কর্তাদের। এই পরিস্থিতিতে শুক্রবার আইপিএল ম্যাচ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

তেলেঙ্গানা স্টেট সার্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের দাবি, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিদ্যুত্ বিলের পরিমাণ ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫২১ টাকা। যদিও এই দাবির সঙ্গে সহমত নন নিজামের শহরের ক্রিকেট সংস্থা। জানা গিয়েছে, বিদ্যুতের বিল বাবদ এইচসিএ-র বকেয়া ছিল ৩ কোটি ৫ লাখ ১২ হাজার ৭৯০ টাকা। এর মধ্যে মূল বিলের পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৬৯ টাকা। বাকি ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫২১ টাকা ছিল সার্জ চার্জ।

রাজ্য বিদ্যুত বন্টন সংস্থার এক কর্মকর্তা জানান, 'সাধারণ জনগণ যদি বিদ্যুতের বিল মেটাতে দেরি করেন, তাহলে এক মাসের মধ্যেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাহলে ঠিক কোন ভিত্তিতে ১.৬৩ কোটি টাকার বিল বকেয়া রেখেছে যে সংস্থা, তাদের রেয়াত করা হবে? সেই কারণেই বিদ্যুত্ পরিষেবা কেটে দেওয়া হয়েছে।'

যদিও শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়েছে বলেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এইচসিএ সভাপতির কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "আজ সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ম্যাচের আগে, স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। হায়দরাবাদ এবং চেন্নাইয়ের মধ্যে আইপিএল ম্যাচ যথারীতি হবে"।

আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ হয়েছে ১৯ বার। তার মধ্যে সিএসকে জিতেছে ১৪টিতে। সানরাইজার্সের জয় পাঁচটি ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+