সন্তান শুধু মায়ের অধিকার নয়, ধাওয়ান-আয়েশার মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের
মহম্মদ শামি-হাসিন জাহানের মতোই বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে। এরফলে দীর্ঘদিন ধাওয়ান তাঁর সন্তানের সঙ্গে দেখা করতে পারেননি। অবশেষে আদালতের রায়ে কিছুটা স্বস্তি পেলেন ভারতীয় দলের এই ক্রিকেটার। আয়েশাকে তাঁর সন্তানের সঙ্গে ধাওয়ানের পরিবারের সঙ্গে দেখা করানোর নির্দেশ দিয়েছে দিল্লির একটি পারিবারিক আদালত।
এই মামলায় বিচারকের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, সন্তান শুধু মাত্র মায়ের অধিকার নয়। যা অত্যন্ত সুদূর প্রসারী বলেই মনে করা হচ্ছে। আগামী ১৭ জুন শিখরের পরিবারের সকলের দেখা করার এক অনুষ্ঠান রয়েছে। আয়েশা সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। এই অনুষ্ঠানে ধাওয়ান তাঁর সন্তানকে ভারতে আনার আবেদন জানান আয়েশার কাছে। যাতে শিশুটি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারে।

এরপরই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।শিখরও সন্তানের পুরো অধিকার চাইছেন না। তিনি চান কিছু দিনের জন্য তাঁর সন্তানকে দেখতে। বিচারকের পর্যবেক্ষণ, সন্তান শুধু মাত্র মায়ের অধিকার নয়।

ধাওয়ানের বাড়ি ও ভারতে থাকা আত্মীয়দের সঙ্গে শিশুটি পরিচিত হতে না চাওয়ার কারণ নিয়ে আয়েশাকে প্রশ্ন করেন বিচারক। বিস্ফোরক দাবি করে আয়েশা বলেন, সন্তান ধাওয়ানের সঙ্গে দেখা করলে স্বচ্ছন্দে থাকতে পারবে না।













Click it and Unblock the Notifications