ভারত সফরে আসছে নিউজিল্যান্ড, উইলিয়ামসন নেই ওডিআই সিরিজে, টি২০ ও ওডিআই দলে কারা?
জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে টি২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। সেই সফরের দল ঘোষণা করা হলো।
বাঁহাতি অর্থোডক্স স্পিনার জেইডেন লেনক্স প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। চোট সারিয়ে ফিরলেন কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার।

স্যান্টনার টি২০-তে ব্ল্যাক ক্যাপসের নেতৃত্ব দেবেন। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে মাইকেল ব্রেসওয়েল ওডিআই দলকে নেতৃত্ব দেবেন। উইলিয়ামসন এসএ২০ লিগে ব্যস্ততার কারণে ওয়ান ডে স্কোয়াডে নেই।
স্যান্টনারের অনুপস্থিতিতে ওয়ান ডে সিরিজে মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ইয়ং এবং হেনরি নিকোলসের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের একটি সমৃদ্ধ লিডারশিপ গ্রুপ থাকবে, যা দলকে শক্তিশালী করবে।
জেইডেন লেনক্সকে ওয়ান ডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান কোচ রব ওয়াল্টার তার অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে এক বলেছেন, "জেইডেনকে বেশ কিছুদিন ধরেই নজরে রাখা হয়েছিল এবং তাঁর ঝুলিতে নিউজিল্যান্ড 'এ' দলের ভালো অভিজ্ঞতাও রয়েছে। তিনি ঘরোয়া সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে অন্যতম সেরা পারফর্মার।"
ওয়ান ডে দলে লেনক্স ছাড়াও সুযোগ পেয়েছেন অনভিজ্ঞ ক্রিশ্চিয়ান ক্লার্ক, উদীয়মান আন্তর্জাতিক ক্রিকেটার আদি অশোক, জশ ক্লার্কসন, নিক কেলি এবং সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া মাইকেল রে।
টেস্ট অধিনায়ক টম লাথাম এবং প্রথম সারির পেসার ম্যাট হেনরি দুজনেই ওয়ান ডে সিরিজ থেকে বাদ পড়েছেন। লাথাম তাঁর তৃতীয় সন্তানের জন্মের জন্য নিজ দেশে থাকছেন। ম্যাট হেনরি আসন্ন টি২০ বিশ্বকাপ ও সিরিজের আগে কাফ মাসলের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
টি২০ স্কোয়াডে ফিরে এসেছেন ব্যাটার বেভন জ্যাকবস ও টিম রবিনসন, যাঁরা ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। জেমস নিশাম ও ইশ সোধিও দলে ফিরেছেন; নিশাম সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগ ও আইএলটি২০-তে খেলেছেন।
নতুন আইপিএল চুক্তি পাওয়া জেকব ডাফি ও জ্যাক ফকস ঘরের মাঠে গ্রীষ্মকালীন মরশুমে ভালো পারফরম্যান্স উপহার দিয়ে স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ফকস ভারতে প্রথমবারের মতো টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন ও টিম সাইফার্ট তাদের ফ্র্যাঞ্চাইজি খেলা শেষ করে টি২০ সিরিজের শেষ অংশে যোগ দেবেন।
নাথান স্মিথ (পাঁজর), ব্লেয়ার টিকনার (কাঁধ) এবং মার্ক চ্যাপম্যান (গোড়ালি) চোটের কারণে ওয়ান ডে সিরিজের জন্য বিবেচিত হননি। তাঁরা মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। তবে, মার্ক চ্যাপম্যান টি২০ সিরিজের জন্য প্রস্তুত।
নিউজিল্যান্ডের ওয়ান ডে স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদি অশোক, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফকস, মিচ হে, কাইল জেমিসন, নিক কেলি, জেইডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।
নিউজিল্যান্ডের টি২০ স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, ইশ সোধি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications