সচিন-ধোনি কিংবা বিরাট-রোহিত নন, ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি বাড়িতে থাকেন রাজকুমারী

Most Expensive House Of Cricketer: বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, সচিন তেন্ডুলকররা কেউ ধারেকাছে আসেন না। সবচেয়ে বিলাসবহুল বাড়িতে থাকেন এক মহিলা ক্রিকেটার।

অবাক হলেও বিষয়টি সত্যি। দেশের হয়ে না খেললেও সৌরাষ্ট্র ও পশ্চিমাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করা মৃদুলা জাদেজার বাড়ি দেখলে চমকে যাবেন।

Most Expensive House Of Cricketer - -

ক্রিকেটাররা বিলাসবহুল জীবনযাপন করেন। কেউ বহুমূল্য গাড়িতে চড়েন, একের পর এক ফ্ল্যাট, বাংলো, ফার্মহাউস কেনেন। সাজপোশাকেও তারকা ক্রিকেটারদের মধ্যে থাকে আভিজাত্যের ছোঁয়া। ফলে ভারতীয় ক্রিকেট দলের তারকাদেরও সবচেয়ে দামি বাড়িতে থাকার নিরিখে পিছনে ফেলা গুরুত্বপূর্ণ তো বটেই।

মৃদুলা জাদেজা থাকেন রাজকোটে। না, তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজার কোনও সম্পর্কই নেই। মৃদুলার এখন বয়স ৩৩। সৌরাষ্ট্র মহিলা দলের হয়ে শেষবার তিনি খেলেছেন ২০২১ সালে। রাজকোটের রঞ্জিত ভিলাস প্যালেসে থাকেন মৃদুলা। যিনি বাস্তবে একজন রাজকুমারী।

মৃদুলার বাবা মান্ধাতাসিং জাদেজা রাজ পরিবারের সদস্য হিসেবে ২০২০ সালে ঠাকুর সাহেব হন। ফলে তিনিই বর্তমানে ২২৫ একর জমি-জুড়ে থাকা র়ঞ্জিত ভিলাস প্যালেসের মালিক। এই প্যালেসে রয়েছে ১৫০টি ঘর। গ্যারাজে রয়েছে অনেক বিলাসবহুল গাড়ি।

ভারতে যে প্রাসাদগুলিতে রাজ পরিবারের সদস্যরা থাকেন রাজকোটের এই বাড়িটি তারই অন্যতম। অনেক জায়গায় এমন প্রাসাদ হেরিটেজ হোটেল হয়ে গিয়েছে। কিন্তু রাজকোটে তা হয়নি। মৃদুলা জাদেজার ইনস্টাগ্রামে এই প্রাসাদের অন্দরসজ্জার নানা ছবি দেখতে পাওয়া যায়।

জানা গিয়েছে, রাজ পরিবারের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠানও হয়েছে এই প্যালেসে। এই প্যালেসের দাম সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি। এই প্যালেসে রয়েছে লেক ফার্ম, রুপোর রথ, প্রচুর গয়না, অনেক ভিন্টেজ গাড়ি। আশাপূরা মাতা দেবীর একটি মন্দিরও রয়েছে।

মৃদুলা সৌরাষ্ট্র মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন। পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমবেতনের পক্ষে সওয়াল করা ক্রিকেটারদের মধ্যেও অন্যতম। ম্যাট ফি বাড়লে অনেক গরিব পরিবারের ক্রিকেট প্রতিভাও এই খেলার প্রতি আকৃষ্ট হবে বলে মনে করেন রাজকোটের রাজকুমারী।

উল্লেখ্য, রোহিত শর্মা মুম্বইয়ের ৫৩ তলার আবাসনের ২৯তম তলে থাকেন। এই ফ্ল্যাটের দাম ৩০ কোটি। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার গুরুগ্রামে ৮০ কোটি টাকার বাংলো রয়েছে। সচিন মুম্বইয়ের বান্দ্রায় ৮০ কোটি টাকার বাংলোয় থাকেন। মহেন্দ্র সিং ধোনির ফার্মহাউস ৭ একর জমির উপর, যার দাম ১০ কোটি। ফলে এই সব দাম জুড়লেও তা মৃদুলার প্রাসাদের দামের কাছে অতি নগণ্য।

মৃদুলা ২০২১ সালে মহিলাদের সিনিয়র ওয়ান ডে ট্রফিতে চারটি অর্ধশতরান করেছেন। ডানহাতি ব্যাটার, বল করতেও পারেন ডান হাতে। ৩৬টি টি২০ ও ৪৬টি ৫০ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মৃদুলার। গুজরাতে ব্যবসায়িক জগতেও অতি পরিচিত নাম মৃদুলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+