Champions Trophy: একদিনের ক্রিকেটেও রোহিতের বিকল্প নিয়ে ভাবনা শুরু, নেতৃত্বের দৌড়ে এগিয়ে কে?

বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। সিডনিতে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। এবার কি একদিনের ক্রিকেটেও নেতৃত্ব হারাতে চলেছেব ৩৮ বছরের রোহিত!

বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং একদিনের সিরিজ আছে। টি২০-তে রোহিত খেলবেন না, তিন ম্যাচের একদিনের সিরিজেও বিশ্রাম দেওয়া হতে পারে রোহিতকে। তবে তার থেকেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মাইখেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পাণ্ডিয়াকে বিকল্প অধিনায়ক হিসেবে চিন্তা ভাবনা করছে বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী।

রোহিত টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণের পর সূর্যকুমার যাদবকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে অধিনায়ক করা হয়েছে। টেস্টে রোহিতের উত্তরসূরি হবেন বুমরাহ সেটা অস্ট্রেলিয়া সিরিজেই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার একদিনের ক্রিকেটেও রোহিতের বিকল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে। কারণ রোহিত খুব বেশিদিন খেলবেন না এটা স্পষ্ট।

একদিনের ক্রিকেটে বিকল্প অধিনায়ক হিসেবে পাণ্ডিয়ার নামই প্রবলভাবে বোর্ডের অন্দরে চর্চার মধ্যে রয়েছে। কারণ তিনি মাঝেমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে দক্ষতার সঙ্গে নেতৃত্ব সামলেছেন। আবার দুই বছর ধরে ঘরোয়া ক্রিকেটে সাদা বলের নেতৃত্বের মধ্যে আছেন। ফলে রোহিতের পর ভারতীয় ওডিআই অধিনায়ক হিসেবে পাণ্ডিয়াকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক হতে পারে ভারতীয় দলের।

বোর্ডের একটি সূত্র মাইখেলকে জানিয়েছে, চাপের মধ্যেও হার্দিকের নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে। তিনি একজন অভিজ্ঞ অল রাউন্ডার। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হওয়ার সবরকম গুণাবলী আছে তার মধ্যে। শুভমান গিলের আরও সময় প্রয়োজন নেতা হওয়ার জন্য। সূর্যকুমার যাদব একদিনের দলে নেতৃত্ব দানের জন্য পরিপক্ক নয়। ফলে রোহিত একান্ত না হলে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিকই সবচেয়ে ভারসাম্যপূর্ণ বিকল্প হিসাবে রয়ে গেছে।

বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তাদের একদিনের সি্রিজে দলে রাখা হতে পারে।

ইসিবির মতোই বিসিসিআইও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একেবারেই দল ঘোষণা করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+