AUS vs IND: শামি-রোহিতের সম্পর্কে ফাটল! অস্ট্রেলিয়া সফরের টিকিট পাবেন তারকা পেসার? রইল বিরাট আপডেট
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহম্মদ শামির সাফল্যের ধারা অব্যাহত। সোমবার চণ্ডীগড়ের বিরুদ্ধে ব্যাটিং বোলি উভয় বিভাগেই দাপুটে পারফরম্যান্স করলেন মহম্মদ শামি। বল হাতে আগেই নিজেকে প্রমাণ করেছেন এবার ব্যাট হাতে জ্বলে উঠলেন শামি। চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রান করলেন। মারলেন তিনটি চার এবং দুটি ছক্কা।
বল করতে নেমে প্রথম স্পেলে তিন ওভার বল করেন শামি। আউট করে দেন প্রতিপক্ষ দলের ওপেনার আরসালান খানকে। উইকেটের সংখ্যা ১ থাকলেও এই ম্যাচে কার্যকরী বোলিং করেছেন শামি। এরফলে ফের একবার চর্চা শুরু হয়েছে শামিকে অস্ট্রেলিয়া পাঠানো নিয়ে। কিন্তু সোমবার আরও একটি চাঞ্চল্যকর খবর উঠে এল। শামি এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্ক ঠিক নেই।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শামি এবং রোহিতের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের সময় শামি তখন এনসিএতে ছিলেন, তখন তিনি রোহিতের সঙ্গে দেখা করেন। সেই বৈঠকেই রোহিত এবং শামির মধ্যে কথা কাটাকাটি হয়। শামি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে দলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন করার সময় রোহিতের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।
অ্যাডিলেড টেস্টের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, আমরা ১০০ শতাংশ নিশ্চিত হয়েই শামিকে ফেরাতে চাই। কারণ অনেক দিন হয়ে গিয়েছে তিনি দলের বাইরে আছে। আমরা তাঁর উপর অতিরিক্ত কোন চাপ দিতে চাই না এখানে এসে দলের হয়ে পারফরম্যান্স করার জন্য। তাঁকে পেশাদারভাবেই গভীর নিরীক্ষণ করা হচ্ছে। তার ভিত্তিতেই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেই প্রমাণিত হয়েছে বুমরাহের উপর অতিরিক্ত নির্ভর করার নীতি ভারতীয় দলকে ত্যাগ করতে হবে। ফলে শামিকে ফেরালে তাঁর উপর চাপ কিছুটা কমবে। শেষ দুটি টেস্ট ম্যাচে শামিকে ফেরানো নিয়ে আলোচনা চলছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, শামিকে শেষ দুটি টেস্টের জন্য দলে ফেরানো হবে। তাঁর ভিসা করানো হচ্ছে। এনসিএ তে রুটিন ফিটনেস টেস্ট হবে তার পরই শামিকে অস্ট্রেলিয়া পাঠানো হতে পারে।












Click it and Unblock the Notifications