BCCI: রাহানে-পূজারা যুগের সমাপ্তি, বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়লেন কোন তারকা ক্রিকেটাররা?

বুধবার বোর্ডের পক্ষ থেকে ২০২৩-২৪ মরশুমের জন্য( ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪) বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যেমন নতুন মুখ হিসাবে যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা তেমনই বাদও পড়েছেন একাধিক জন। এরমধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে।

একটা সময় ছিল ভারতের টেস্ট ম্যাচ মানেই খোঁজ পড়ত চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের। কিন্তু সময় বদলে গিয়েছে। বর্তমানে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, সরফরাজ খানরা টেস্টে সুযোগ পেলেই প্রতিভার ছাপ রাখছেন। চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে খোঁজ পড়া বন্ধ হয়েছিল আগেই। বুধবারের পর এই দুই বর্ষীয়ান ক্রিকেটারের দরজা ভারতীয় দলের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেল বলাই যায়।

BCCI

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত বার্ষিক চুক্তির তালিকায় নাম নেই রাহানে-পূজারার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে এই দুই ক্রিকেটারের নাম কোনও ভাবেই ভাবনা চিন্তার মধ্যে আনছে না তা পরিষ্কার হয়ে গেল। ফলে বুধবার রাহানে-পূজারা অধ্যায়ের পরিসমাপ্তি হল ভারতীয় দলের।

উল্লেখযোগ্যভাবে চাহালও বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন। বোর্ডের নিয়ম অনুসারে ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ ন্যূনতম ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি২০ ম্যাচ খেলতে হবে। কিন্তু নতুন মরশুমের শুরু থেকে এখনও পর্যন্ত বোর্ডের শর্ত পূরণ করতে পারেননি চাহাল। ফলে তাঁর নামও বাদ গিয়েছে।

কিন্তু ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচ না খেললেও বোর্ডের চুক্তিতে আছেন পন্থ। আসলে দুর্ঘটনার কারণে পন্থ খেলতে পারছেন না। তাই কিছুটা ব্যতিক্রমীভাবে পন্থকে রাখা হয়েছে তালিকায়। পন্থ আইপিএলে ২২ গজে প্রত্যাবর্তন করতে পারেন।

বি গ্রেডে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ গত এক বছর মাঠের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ গতবারে এ গ্রেডের অংশ ছিলেন। তিনি গ্রেড বি -তে জায়গা পেয়েছেন।
এই চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন উমেশ যাদব এবং দীপক হোডা। পাশাপাশি নাম নেই শিখর ধাওয়ান-ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটারদের। ফলে এই সমস্ত ক্রিকেটারদের ভারতীয় দলের দরজা যে বন্ধ হয়ে গেল তা এক প্রকার স্পষ্ট।

বিসিসিআই উল্লেখ করেছে, ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। মূলত শৃঙ্খলা জনিত সমস্যার জন্যই এই দুই ক্রিকেটার বড় শাস্তি পেলেন। বিসিসিআইয়ের কাছ থেকে বছরে ৩ কোটি টাকা বেতন পেতেন শ্রেয়স। ঈশান বেতন হিসাবে পেতেন বছরে ১ কোটি টাকা। নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসাবে কোনও টাকা পাবেন না তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+