IPL 2024 Auction: নিলামে বাংলার প্রাপ্তি শূন্য, সৌরভ-সঞ্জীবদের উপস্থিতিতে দল পেলেন না বঙ্গ ক্রিকেটাররা

বিগত কয়েক বছরে ভারতীয় দলে বাংলার ক্রিকেটারদের এখন দূরবীন দিয়ে খুঁজতে হত। মহম্মদ শামি ছাড়া আর কোনও বঙ্গ প্রতিনিধিকে সেভাবে পাওয়া যেত না। বর্তমানে শামির সঙ্গে যোগ হয়েছেন মুকেশ কুমার। ২০২৩ সাল আইপিএলে ভালো খেলে জাতীয় দলে দরজা খোলে মুকেশের জন্য। এবারও নিলামে নাম থাকা বাংলার ক্রিকেটারদের নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু দিনের শেষে বাংলার খাতায় খেলা ০।

বাংলা থেকে নিলামে নাম লিখিয়েছিলেন ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিংহ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমার। যদিও বাংলার তালিকায় থাকলেও শশাঙ্ক সিং বাংলা দলের ক্রিকেটার নন। তবে শশাঙ্ক দল পেয়েছেন, তাঁকে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে দলে নিয়েছেন পঞ্জাব কিংস। কিন্তু বাংলার কোনও ক্রিকেটারের ভাগ্যে দল জুটল না।

IPL 2024 Auction

ঈশান ও ঋত্বিক। দু'জনেই পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। কিন্তু তাঁদের মধ্যে প্রথম একাদশে খেলেছেন একমাত্র ঈশান। সুদীপ ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিজয় হজারে ট্রফিতে বাংলার অধিনায়ক তিনি। এমনকি আর্কষণ ছি‌ল মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফকে নিয়েও। নিলামে তাঁর নাম উঠলেও কোনও ফ্রাঞ্জাইজি আগ্রহ দেখাল ‌না। ফলে শামির ভাইয়ের নামের পাশেও লেখা থাকল অবিক্রিত।

অথচ নিলামের টেবিলে ছিলেন কলকাতার দুই প্রতিনিধি। দি‌ল্লি দলের পক্ষ থেকে ‌নিলামে অংশ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে লখনউ দলের মালিক কলকাতার প্রসিদ্ধ ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কাও উপস্থিত ছিলেন। কিন্তু বাংলার ক্রিকেটারদের জন্য দর হাঁকালেন না কেউই।

কলকাতায় বাঙা‌লি ক্রিকেটাররা কয়েক বছর আগে থেকেই ব্রাত্য হয়েছেন, মনে করা হয়েছি‌ল তরুণ উইকেটরক্ষক গান্ধীকে দলে নিয়ে সেই বদনাম ঘোচাবে কেকেআর। কিন্তু কোথায় কী। একজন বাঙালি ক্রিকেটারের জন্যও মুখ খুললেন না ভেঙ্কি মাইসোর, গৌতম গম্ভীররা। ফলে একরাশ হতাশাই উপহার পেলেন বাংলার ক্রিকেটাররা।

বাংলার কয়েক জন ক্রিকেটারকে অবশ্য ধরে রেখেছে আইপিএলের দলগুলি। তাঁরা প্রথম একাদশে নিয়মিত সুযোগ পান। যেমন, মহম্মদ শামি, অভিষেক পোড়েল, আকাশদীপ, শাহবাজ় আহমেদ, মুকেশ কুমার। এবার কিন্তু নিলাম বাংলার জন্য একেবারেই হতাশাজনক হল। এখন দেখার পরে যদিও কোনও দলে সুযোগ পান বঙ্গ ক্রিকেটাররা।

সাম্প্রতিক কালে ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। যার প্রভাব হয়ত পড়ল নিলামেও। বাংলার ক্রিকেটারদের থেকে যখন ঘরের দলই মুখ ফিরিয়ে থাকে তখন অন্য দলের দোষ কোথায়?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+