T20 World Cup: এক ওভারে ৩৬ রান, আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে একাধিক রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। 'সি' গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান দুই দল সুপার এইট আগেই নিশ্চিত করেছে। সুপার এইটে এই ম্যাচের ফল কোনো কাজে আসবে না। এমন এক ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। রেকর্ড গড়ে সুপার এইটের প্রস্তুতি সেরে রাখল ওয়েস্ট ইন্ডিজ।

নিয়মরক্ষার ম্যাচ হলেও রেকর্ডের কমতি ছিল না। ব্যাট হাতে ঝড় তুললেন নিকোলাস পুরান। এক ওভারে ৩৬ রান দিলেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। এক ওভারে ৩৬ রান তোলেন পুরান। যদিও ৬ বলে ৬ ছক্কা হয়নি, ৩৬ রানের ওভারে লেগ বাই, ওয়াইড ও নো বলের অবদান ছিল।

T20 World Cup

করিম জন্নতের পর আজমাতুল্লাহ ওমরজাই দ্বিতীয় আফগানিস্তানের বোলার যিনি টি২০-তে এক ওভারে ৩৬ রান দেন। করিম এই বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচে ১ ওভারে ৩৬ রান খরচ করেছিলেন। ড্যারেন স্যামি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি ম্যাচে এক ওভারে ৩৬ রান করে ইতিহাস সৃষ্টি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ওভারে ৩৬ রান করার পঞ্চম ঘটনা।

ব্যাট করতে নেমে প্রথম ১৩ বলে ৩৬ রান করা পুরান, এরপর পুরানের রানের গতি স্লথ হয়ে যায়। ইনিংসে পরের ২৭ বলে করেন মাত্র ১৯ রান আসে থংআর ব্যাট থেকে। তবে শেষ দিকে ফের ছন্দে ফিরলেন। নিজের ইনিংসের শেষ ১৩ বলে ঝড় তুলে করেন ৪৩ রান করে দলকে ২০০ রানের গণ্ডি পার করে দিলেন। ৮ ছক্কার সাহায্যে ৫৩ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ ওভারে রানআউট হলেন ক্যারিবিয়ান ব্যাটার।

চলতি বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করল ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ৫ ওভারেই ৮৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার-প্লেতে রান ওঠে ৯২, যা বিশ্বকাপ ইতিহাসে যা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

টি২০ ক্রিকেটে পাওয়ার প্লে-তে রানের নিরিখেও রেকর্ডের তালিকায় জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ক্রিকেটে সেরা পাঁচটি ইনিংসের মধ্যে থাকবে আফগানদের বিরুদ্ধে ক্যারিবিয়ানদের পাওয়ার-প্লে-তে ৯২ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারেই ১১৪ রানে অল আউট হয়ে গেল আফগানিস্তান। ১০৪ রানে জয় পেল ক্যারিবিয়ানরা। জবাবে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেননি গুরবাজরা। প্রথম ওভারেই ফিরে যান নাইট ব্যাটার। ইব্রাহিম জাদরান (৩৮) একদিক ধরে রাখার চেষ্টা করলেও গুলবাদিন নায়েব, নাজবুল্লাহ, মহম্মদ নবিরা সবাই ব্যর্থ হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+