Nicholas Pooran: নিকোলাস পুরান বিধ্বংসী মেজাজে, চুরমার টি২০-তে গেইলের ছক্কার রেকর্ড
Nicholas Pooran: নিকোলাস পুরান বিধ্বংসী মেজাজে। এবার তিনি ভেঙে দিলেন ক্রিস গেইলের ৯ বছরের পুরানো একটি ঈর্ষণীয় রেকর্ড। টি২০-তে।
ক্যালেন্ডার ইয়ারে টি২০-তে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি এতদিন ছিল গেইলের দখলে। যা নিজের দখলে নিলান পুরান।

ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার এখনও খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। পুরান খেলছেন শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। গতকাল তাদের খেলা ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে। তিনে নেমে ৪৩ বলে ৯৭ রানের ইনিংস খেলেন পুরান।
তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও ৯টি ছয়। যার ফলে চলতি বছর টি২০-তে পুরানের মোট ছয়ের সংখ্যা বেড়ে হলো ১৩৯। ২০১৫ সালে গেইল টি২০-তে মোট ১৩৫টি ছয় মেরেছিলেন। সেই নজির গতকালের ম্যাচে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।
চলতি মরশুমে ওয়েস্ট ইন্ডিজ-সহ মোট ৮টি দলের হয়ে টি২০ খেলেছেন পুরান। ৫৮টি ম্যাচে ছয়ের সংখ্যা আপাতত ১৩৯। চলতি বছর টি২০-তে শতরান না পেলেও পুরান ১৩টি হাফ সেঞ্চুরি করেছেন। চলতি বছর টি২০-তে তাঁর মোট রান ১৮৪৪। যা কয়েক দিনের মধ্যেই ২ হাজার পেরিয়ে যেতে পারে।
তাবরেজ শামসির বলে দ্বাদশ ওভারে হাঁটু গেঁড়ে বসে ছয় মারেন পুরান। ইনিংসের ষষ্ঠ ছয় তাঁকে গেইলের কীর্তি পার করিয়ে দেয়। মাত্র ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। চলতি বছর আইপিএলে পুরান লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১৭৮.২১ স্ট্রাইক রেটে ৪৯৯ রান করেছিলেন, মেরেছিলেন ৩৬টি ছয়।
কোনও এক বছরে টি২০-তে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারদের তালিকার প্রথম দশে ছয়বারই রয়েছে গেইলের নাম। পুরান এই তালিকায় প্রবেশ করলেন এই প্রথমবার। গেইল ২০১৫ সালে ১৩৫টি, ২০১২ সালে ১২১টি, ২০১১ সালে ১১৬টি, ২০১৬ সালে ১১২টি, ২০১৭ সালে ১০১টি ও ২০১৩ সালে ১০০টি ছয় মারেন। আন্দ্রে রাসেল ২০১৯ সালে ১০১, গ্লেন ফিলিপস ২০২১ সালে ৯৭ ও ২০১৯ সালে কায়রন পোলার্ড টি২০-তে ৯৬টি ছয় মেরেছিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications