ভারতের আশার আলোর খোঁজে কোন সমীকরণ, ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড

ভারতের আশার আলোর খোঁজে কোন সমীকরণ, ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-তে এখন ভারতের ভাগ্য নির্ভর করছে নিউজিল্যান্ডের উপর। ভারত সমস্ত ম্যাচ আধিপত্য নিয়ে জিতলেও কোনও লাভ হবে না, যদি নিউজিল্যান্ড ম্যাচ না হারে। নিউজিল্যান্ড সমস্ত ম্যাচ জিতলেই বিশ্বকাপের ভারতের শেষ আশার প্রদীপও নিভে যাবে। তবু চরম অনিশ্চয়তার ক্রিকেটে নিউজিল্যান্ড কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। তাই নামিবিয়া ম্যাচে নির্দিষ্ট লক্ষ্য নিয়েই নামছেন কিউইয়া।

ভারতের আশার আলোর খোঁজে কোন সমীকরণ, ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি-তে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও নামিবিয়া। আর দ্বিতীয় ম্যাচে ভারত বনাম স্কটল্যান্ড। ভারতের লক্ষ্য জয়ের সঙ্গে যতটা সম্ভব রান রেট বাড়িয়ে রাখা। আর নিউজিল্যান্ডের জয় পেলেই হবে। কিন্তু নিউজিল্যান্ড শুধু জয় চাইছে না, ভারতের মতো তারাও চাইছে রানরেট বাড়িয়ে রাখতে। যাতে কোনও অঘটন ঘটলেও সামলে নেওয়া যায় পরিস্থিতি।

নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড সাবধান থাকছে সমস্ত রকম পরিস্থিতির কথা চিন্তা করে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, একমাত্র আফগানিস্তান হারালেও হারাতে পারে নিউজিল্যান্ডকে। নামিবিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারবে না সাধারণভাবে ধরে নিয়েই একথা বলছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তান এবার বিশ্বকাপে অঘটন ঘটানোর মেজাজেও রয়েছে।

পাকিস্তান ম্যাচে আফগানিস্তান অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছে। তাঁরা অনব্য বোলিংয় পারফরম্যান্স করে ম্যাচ প্রায় পকেটে পুরে নিয়েছিল। আসিফের চার বলে চার ছক্করা থ্রিলার আফগানিস্তানের নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম থেকে শেষপর্যন্ত যে বোলিং পারফরম্যান্স করে গিয়েছেন আফগানরা তা অনবদ্য।

নিউজিল্যান্ড বর্তমানে নেট রান রেটে গ্রুপে তৃতীয়। আফগানিস্তানের বিপক্ষে তাঁরা নির্ধারক ম্যাচে মুখোমুখি হবে। তার আগে ভালো রান রেট অব্যাহত রাখার আশায় তারা নামবে নামিবিয়া ম্যাচ খেলতে। নামিবিয়াও চাইবে কঠিন লড়াই উপস্থাপিত করতে। স্কটল্যান্ড ভালোই বেগ দিয়েছে কিউইদের। স্কটল্যান্ডকে অনুসরণ করেই কিউইদের কঠিন লড়াই দিতে তৈরি নামিবিয়া।

নামিবিয়া যত কঠিন লড়াই দেবে ততই ভারতের আশা বাড়ব। আফগানিস্তান যদি শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারে, তাহলে ভারতের জন্য বিশ্কাপে কোয়ালিফাই করাপ দরজা আবার খুলে যাবে। নিউজিল্যান্ড তাদের প্রথম খেলায় পাকিস্তানের কাছে পরাজয়ের পর ভারতকে হারিয়ে মোমেন্টাম ফিরে পেয়েছে। স্কটল্যান্ডকেও তারা হারিয়ে দিয়েছে। কিন্তু পয়েন্ট তালিকায় তিন-নম্বরে রয়েছে তারা। কারণ আফগানিস্তান রান রেটে অনেক এগিয়ে।

ভারত যদি পরের দুটি ম্যাচ জেতে, নিউজিল্যান্ড যদি নামিবিয়া বা আফগানিস্তানের বিপক্ষে হারে, তবেই ভারতের সম্ভাবনা। আফগানিস্তানেরও কোয়ালিফাই করার দারুন সম্ভাবনা রয়েছে। নিউজিল্যান্ডকে হারাতে তাঁদের সম্ভাবনাই সবথেকে জোরদার। তখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্ট সমান হয়ে যেতে পারে। সবারই পয়েন্ট হবে ৬। নেট রান রেটের উপর নির্ভর করবে পাকিস্তান ছাড়া আর কোন দল এই গ্রুপ থেকে যাবে সেমিফাইনালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+