সিডনিতে নতুন রণকৌশল, দলে জোড়া বদল, শেষ ১ দিনের ম্যাচে ভারতের চমক
সিডনির ২২ গজে শেষ লড়াইয়ের আগে কৌশল বদলে ফেলল ভারত। ৩ ম্যাচের ১ দিনের সিরিজের শেষ সাক্ষাতে প্রথম একাদশে এল জোড়া পরিবর্তন। বাদ পড়লেন ১ অলরাউন্ডার ও ১ জোরে বোলার, তাঁদের জায়গা নিলেন স্পিন ও পেসে নতুন সংযোজন।
ভারতের শিবিরে এবার সুযোগ পেলেন কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। দলে জায়গা হারালেন নীতীশ কুমার রেড্ডি ও অর্শদীপ সিংহ। কুলদীপের অন্তর্ভুক্তি স্পষ্টতই সিডনির পিচের চরিত্রের কথা মাথায় রেখেই যেখানে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা থাকে। নীতীশের জায়গায় তাঁকে নেওয়ায় ব্যাটিং অর্ডারে কিছুটা ঘাটতি হলেও, ঘূর্ণি আক্রমণে বেড়েছে গভীরতা।

ভারতের একাদশে এখন ৩ স্পিনার অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। অন্যদিকে, বাঁ-হাতি অর্শদীপের পরিবর্তে প্রসিদ্ধকে এনে জোরে বোলিংয়ে বৈচিত্র আনলেও মিডিয়াম পেসে নীতীশের অনুপস্থিতি অনুভূত হতে পারে।
হর্ষিত রানা যদিও আগের দুটি ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি, কোচ গৌতম গম্ভীরের আস্থা এখনও তাঁর ওপর অটুট।
বিরাট কোহলি, প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হলেও, আজও থাকছেন মূল ব্যাটিং অর্ডারে। অন্যদিকে, সুযোগ পেলেন না যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেল, পুরো সিরিজেই তাঁদের জায়গা হল না।
অস্ট্রেলিয়াও করেছে সামান্য পরিবর্তন, জেভিয়ার ব্র্যাটলেটের জায়গায় প্রথম একাদশে এসেছেন নাথান এলিস।
ভারতের প্রথম একাদশ, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।
সিরিজ জয়ের লক্ষ্যেই আজ নামছে শুভমন-রোহিতরা। স্পিন নির্ভর এই দলে ব্যাটিং গভীরতা কিছুটা কমলেও, সিডনির ধুলো মাটিতে ভারতীয় ঘূর্ণির ঘূর্ণাবর্তই কি হবে শেষ ম্যাচের নিয়ামক সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।












Click it and Unblock the Notifications