আবারও ক্রিকেটে করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার!

আবারও ক্রিকেটে করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার!

এবার নেপাল ক্রিকেটে থাবা বসালো করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন প্রতিবেশী দেশের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে। সেই খবর নিজেই জানিয়েছেন বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কাঁপানো দিল্লি ক্যাপিটালসের এই তরুণ স্পিনার। তবে তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছেন সন্দীপ।

আবারও ক্রিকেটে করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার!

শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা লেখেন সন্দীপ লামিছানে। তাতে নেটিজেনদের শুভেচ্ছা জানিয়ে নিজের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নেপালের তারকা ক্রিকেটার। বলেছেন যে গত বুধবার থেকেই তিনি শরীরে অস্থিরতা অনুভব করতে থাকেন। যদিও তিনি এখন আগের থেকে অনেক সুস্থ বলেও জানিয়েছেন সন্দীপ। বলেছেন, ধীরে ধীরে তিনি ফিটও হচ্ছেন।

আবারও ক্রিকেটে করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার!

করোনা ভাইরাসের প্রভাবমুক্ত হয়ে শীঘ্র বাইশ গজে ফেরার প্রতিশ্রুতিও শুরু করে দিয়েছেন সন্দীপ লামিছানে। ক্রিকেট প্রেমীদের কাছ থেকে নিজের জন্য প্রার্থনা চেয়েছেন নেপালের ক্রিকেটার। আইপিএল ২০২০ শেষ হওয়ার পর দেশে ফিরে যান সন্দীপ। বাড়িতেই তিনি ক্রিকেট অনুশীলন চালাচ্ছিলেন বলে খবর। তারই মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্দীপ। কোভিড ১৯ টেস্ট করা হলে নেপাল ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

আবারও ক্রিকেটে করোনা ভাইরাসের থাবা, এবার আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার!

আইপিএল ২০২০-এর রার্নাস দল দিল্লি ক্যাপিটালসের সদস্য হওয়া সত্ত্বেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি সন্দীপ লামিছানে। যদিও এ ব্যাপারে নেপাল ক্রিকেটারের মনে কোনও খেদ নেই। বরং দ্রুত সুস্থ হয়ে তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা বিগ ব্যাশ লিগের জন্য প্রস্তুতি শুরু করতে চান বলে জানিয়েছেন সন্দীপ। উল্লেখ্য এবারের অস্ট্রেলিয় টি-টোয়েন্টি লিগে হোবার্ট হ্যারিকেনসের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে নেপালের ক্রিকেটারকে। গত মরসুমে মেলবোর্ন স্টারসের সদস্য ছিলেন সন্দীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+