Navdeep Saini:জীবনের বাইশ গজে দ্বিতীয় ইনিংসের সূচনা সাইনির, স্ত্রী-ভাগ্যে হবে প্রত্যাবর্তন? জানুন পাত্রী পরিচয়
জীবনের বাইশ গজে দ্বিতীয় ইনিংসের সূচ না করলেন নভদীপ সাইনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন স্বাতী আস্থানার সঙ্গে। শুক্রবার নিজের সোশ্যাল সাইটে বিবাহের ছবি প্রকাশ করেছেন ভারতীয় দলের এই পেসার। স্বাতীর সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়, বেশ কয়েক বছর প্রেম পর্বের পর এবার জুটি বেধে নতুন ইনিংসের সূচনা করলেন নভদীপ সাইনি।
পাত্রী স্বাতী পেশায় একজন ইউটিউবার। ফ্যাশান, ট্রাভেল, লাইফ স্টাইল নিয়ে তাঁর ব্লগ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এক্ষেত্রে চাহালের স্ত্রী ধনশ্রীর সঙ্গে বেশ মিল আছে সাইনির স্ত্রীর। শুক্রবার বিবাহের বেশ কিছু ছবি পোস্ট করে নভদীপ লিখেছেন, 'তোমার সঙ্গে প্রতিটি দিনই ভালোবাসার দিন, আজ থেকে আমরা ঠিক করলাম এটা চিরকালীন করে নেব। আমাদের জীবনোর নতুন অধ্যায়ের সূচনায় আপনাদের আর্শীবাদ প্রার্থনীয়।'

টিম ইন্ডিয়ার জার্সিতে দুটি টেস্ট ম্যাচও খেলেছিলেন সাইনি।পাশাপাশি ১১টি টি২০ ম্যাচে ১৩টি উইকেট আছে তাঁর নামের পাশে। কিন্তু চোট আঘাতের সমস্যায় ভারতীয় দল থেকে বাদ পড়েন এবং ক্রমেই ব্রাত্য হয়ে পড়েন। শেষ দুই বছর টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে অনেকটাই দূরে সাইনি।
এরপর জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে যান ভারতীয় এই পেসার। তিনি দাপিয়ে কাউন্টি খেলেছেন।সাইনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনের ক্লাব উরশেস্টারশায়ারের হয়ে খেলেছেন।
ভারতে ফিরে চলতি মরসুমের শুরু থেকেই ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেন সাইনি। দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলেন সাইনি। তবে সাত ম্যাচে ৪টির বেশি উইকেট পাননি। এমনকি নক আউট থেকেই তাঁর দল বিদায় নেয়।
এই পরিস্থিতিতে জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করলেন নভদীপ, লেডি ল্যাকেই কী ফের জাতীয় দলের দরজা খুলবে সাইনির জন্য। উত্তর দেবে সময়ই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications