জাতীয় দলে ব্রাত্য! অবশেষে মুখ খুললেন ঋদ্ধিমান, কী বললেন পাপালি?

পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ হয়নি। প্রত্যাশা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার সংসারে ব্রাত্যই থেকেছেন ঋদ্ধিমান সাহা। লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় সুযোগ দেওয়া হয়েছে ঈশান কিষানকে, অথচ পাপালিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঋদ্ধিকে বঞ্চনার প্রতিবাদে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু বরারবই মুখে কথা কম থাকে পাপালির। এবারও জাতীয় দলে ব্রাত্য থাকা নিয়ে মুখে কুলুপ এটেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন বাংলার তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান।

১

মঙ্গলবার বিকেলে নিজের খেলার একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন ঋদ্ধিমান। এই ছবির সঙ্গে পাপালি লিখেছেন, 'ইতিবাচক থাকুন, কঠিন পরিশ্রম করুন এবং আপনার যাত্রাপথটা উপভোগ করতে শিখুন।' নিজের ক্রিকেটীয় জার্নিকে যে এই ছোট্ট শব্দ বন্ধনীতে তুলে ধরেছেন ঋদ্ধি তা বুঝতে অসুবিধা হচ্ছে না। মুখে না বললেও তাঁর টুইট কিন্তু অনেক কিছুর উত্তর দিয়ে দিচ্ছে।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার। প্রাথমিকভাবে কেবলমাত্র এক উইকেটরক্ষক হিসাবে শ্রীকর ভরতকে নিয়ে দল ঘোষণা করেছিল টিম ম্যানেজমেন্ট। লোকেশ রাহুল চোট পাওয়ার পরে সেই জায়গা দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটে সম্পূর্ণ অনভিজ্ঞ ঈশান কিষানকে।

২

বরাবরই তিনি নীরব যোদ্ধা। ব্যাক্তিগত রেকর্ড বা লাভ ক্ষতির হিসেব নিকেষ করে কোনও দিনই খেলেন না। দলের দেওয়া দায়িত্বই পালন করেন ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে দাস্তানা হাতে নিজের প্রতিভার পরিচয় সব সময় দিয়েছেন।

৩৮-র ঋদ্ধি ভালভাবেই জানেন তিনি নিজের ক্রিকেট কেরিয়ারের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন। এই মুহূর্তে তাঁর কাছে নতুন করে তেমন কিছু পাওয়ার নেই। তবে যতদিন পর্যন্ত তিনি গোটা বিষয়টা উপভোগ করছেন, ততদিন তিনি খেলা চালিয়ে যেতে আগ্রহী।

সূত্রের খবর দল নির্বাচনী বৈঠকে ঋদ্ধিকে নিয়ে নাকি কোনও কথাই হয়নি। পাপালির নামই উঠেনি। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক আধিকারিক বলেছেন, 'বর্ডার-গাওস্কর ট্রফিতে দ্বিতীয় উইকেটরক্ষক ছিল ঈশান। তাই ওকেই রাহুলের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে। ঋদ্ধিমানকে নিয়ে কোনও আলোচনা হয়নি।'

৩

জাতীয় দলে ব্রাত্য হলেও, আইপিএলে গুজরাতের হয়েই পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলার পাপালি।শেষ ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছেন। শুধু ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই নয় ঋদ্ধি বার্তা দিলেন নাইটদেরও।
কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে ঋদ্ধি সহ বাঙালি ক্রিকেটাররা ব্রাত্য। ভিন রাজ্যের ব্যর্থ হওয়া ক্রিকেটাররা সুযোগ পান দিনের পর দিন অথচ ঋদ্ধিমানকে নেওয়ার কথা ভাবতেই পারে না কেকেআর।টিম ম্যান পাপালি, বরাবরের মতোই নীরব, শুধু সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+