National Sports Awards: জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা চূড়ান্ত! সাত্ত্বিক-চিরাগ খেলরত্ন, শামিরা অর্জুন

National Sports Awards: জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের তালিকা চূড়ান্ত করে ফেলল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কে কোন পুরস্কার পেতে পারেন তা জানা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই।

অবশেষে আজই প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ তালিকা। মেজর ধ্যানচাঁদ খেলরত্নে ভূষিত হচ্ছেন ভারতের সেরা ব্যাডমিন্টন জুটি, চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। ২৬ জন পাচ্ছেন অর্জুন পুরস্কার। সেই তালিকায় রয়েছেন মহম্মদ শামি।

 National Sports Awards: সাত্ত্বিক-চিরাগ খেলরত্ন, শামিরা অর্জুন!

৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চিরাগ-সাত্ত্বিক জুটি এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি কমনওয়েলথ গেমসে রুপো ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে। এই সাফল্যের কারণেই তাঁরা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেতে চলেছেন।

মহম্মদ শামি এবার দেশের মাটিতে ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপে সব ম্যাচ না খেলেও সর্বাধিক উইকেটশিকারী হয়েছেন। ৭ ম্যাচে তিনি ২৪টি উইকেট ঝুলিতে পুরেছেন। অর্জুন পুরস্কার যাঁরা পেতে চলেছেন তাঁদের মধ্যে হকি থেকে যেমন রয়েছেন কৃষ্ণন বাহাদুর পাঠক ও সুশীলা চানু, তেমনই রয়েছেন তিরন্দাজ ওজাস প্রবীণ দেওতালে, অদিতি গোপীচাঁদ স্বামী, বক্সার মহম্মদ হুসামুদ্দিন।

বাংলার টিটি প্লেয়ার ঐহিকা মুখোপাধ্যায়ও এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। গত ১৩ ডিসেম্বর সরকারি প্যানেল এই ক্রীড়াবিদদের মনোনীত করেছে। দ্রোণাচার্য পুরস্কারের রেগুলার বিভাগে ৫ ও লাইফ-টাইম বিভাগে ৩ কোচের নামেও সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন- চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন)। অর্জুন পুরস্কার- ওজাস প্রবীণ দেওতালে ও অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজি), মুরলী শ্রীশঙ্কর ও পারুল চৌধুরী (অ্য়াথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), মহম্মদ শামি (ক্রিকেট), অনুষ আগরওয়াল (ইক্যুয়েস্ট্রিয়ান), দিব্যকৃতী সিং (ইক্যুয়েস্ট্রিয়ান ড্রেসেজ), দীক্ষা ডাগর (গল্ফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পবন কুমার (কবাডি), ঋতু নেগি (কবাডি), নাসরিন (খো-খো), পিঙ্কি (লন বোলস), ঈশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), এষা সিং (শ্যুটিং), হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ), ঐহিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস), সুনীল কুমার (কুস্তি), অন্তিম (কুস্তি), নাওরেম রোশিবীণা দেবী (উসু), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), ইলুরি অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট), প্রাচী যাদব (প্যারা ক্যানোয়িং)।

দ্রোণাচার্য পুরস্কার- রেগুলার বিভাগে: ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা), মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), শিবেন্দ্র সিং (হকি), গণেশ প্রভাকর দেবরুখকর (মল্লখম্ব)। লাইফ-টাইম বিভাগে: জসকিরৎ সিং গ্রেওয়াল (গল্ফ), ভাস্করণ ই (কবাডি), জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)। ধ্যানচাঁদ পুরস্কার (লাইফটাইম অ্যাচিভমেন্ট) পাবেন মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন), বিনীত কুমার শর্মা (হকি), কবিতা সেলভারাজ (কবাডি)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+