Viral Balram Kumar: গ্রামের মাঠেই বলরামের চমকপ্রদ স্পিন বোলিং, মুগ্ধ লিয়ঁ দিলেন উৎসাহ-বার্তা
Viral Balram Kumar: বিহারের এক ছোট্ট গ্রাম। সেখানকার কৃষক পরিবারের বলরাম কুমারের বোলিং দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার তারকা অফ-স্পিনার নাথান লিয়ঁ। উৎসাহিতও করলেন এই ক্রিকেট প্রতিভাকে।
বলরামের এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে নিজের বোলিংয়ের একাধিক ভিডিও তিনি পোস্ট করেছেন। একেকটি ভিডিওতে ট্যাগ করা দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের।

বলরামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির নাম লেগ স্পিনার বলরাম কুমার। এক্স হ্যান্ডলে লেখা বলরাম কুমার। তাঁর নাম বলরাম রায় বলেই জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তবে বিহারের কোন গ্রামে তাঁর বাড়ি তা এখনও জানা যায়নি। কিন্তু ক্রিকেটের প্রতি প্যাশন ধরা পড়েছে প্রতিটি পোস্টে।
I am balram kumar from Bihar
— Balram Kumar (@imbalramroy) July 2, 2023
District player
I practice by watching bowling videos of Anil Kumble sir and Shane Warne sir my dream is to play test cricket for my country @GautamGambhir @anilkumble1074 pic.twitter.com/29RxQBX1fU
ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। আকাশ দীপ যেমন বিহারেরই গ্রামের ছেলে। টেনিস বল ক্রিকেট দিয়ে শুরু। অবশেষে রাঁচিতে হলো টেস্ট অভিষেক। অনেক ক্রিকেটারই গলি ক্রিকেট খেলে উঠে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএল খেলে তারকা হওয়া অনেকেই রাস্তায় বা স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শুরু করেন।
আকাদেমিতে ক্রিকেট প্রশিক্ষণ না নিয়েও অনেকে নজর কেড়েছেন, এমন উদাহরণও রয়েছে। পরে নিজেদের দক্ষতাকে আরও বিকশিত করেছেন। কে বলতে পারে এই বলরামই একদিনই জাতীয় দলের ক্যাপ পাবেন না? বিশেষ করে খোদ নাথান লিয়ঁর প্রশংসাসূচক বার্তা পাওয়ার পর।
Hello Sir 🙏🏻🙏🏻I am Balram Kumar
— Balram Kumar (@imbalramroy) February 22, 2024
I am from a small village in Bihar, I am also a farmer and currently I am playing at the district level.
this is my bowling video
Sir 👉Please check🙏🏻@cricketaakash @abhisheknayar1 @IrfanPathan @ImRaina @jatinsapru @parthiv9 @rashidkhan_19 pic.twitter.com/8tTAwusnXC
ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, গ্রামের একটা উঁচু-নীচু মাঠে পিচ বানিয়ে একটি উইকেট রেখে সেখানেই নিয়মিত অনুশীলন করেন বলরাম। নিজেকে লেগ স্পিনার বললেও অফ-স্পিনও ভালোই করেন। আর তাতেই তিনি নজর কেড়ছেন অস্ট্রেলিয়ার তারকার। বলরামের দাবি, আপাতত জেলা স্তরের ক্রিকেট খেলেন তিনি।
লেগ স্পিনের ভিডিওগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, মোবাইলেই অনিল কুম্বলে ও শেন ওয়ার্নের বোলিং দেখে তিনি স্পিন বোলিং রপ্ত করেছেন। কখনও তিনি গৌতম গম্ভীর, কখনও ইমরান তাহির, অনিল কুম্বলে, পৃথ্বী শ, ইরফান পাঠানদের ট্যাগ করে টুইট করেন বলরাম।
Hello Sir I am Balram Kumar
— Balram Kumar (@imbalramroy) February 23, 2024
This is my Bowling video
👉Please Check @ashwinravi99 @NathLyon421 pic.twitter.com/2F1Mm3rLz2
সম্প্রতি তিনি অফ স্পিন বোলিং করে দু-দু'বার উইকেট ভেঙে দেওয়ার ভিডিও পোস্ট করে ট্যাগ করেছিলেন লিয়ঁ ও রবিচন্দ্রন অশ্বিনকে। Nathan Lyon প্রত্যুত্তরে লেখেন, "এভাবেই চালিয়ে যাও। খুব দ্রুতই তুমি উচ্চ পর্যায়ের ক্রিকেট খেলবে।" এতদিন অনেক তারকাকে ট্যাগ করেও কারও উত্তর মেলেনি। সেখানে ভারতের মাটিতে সফলতম তথা সর্বাধিক উইকেটশিকারী বিদেশি স্পিনারের উৎসাহ-বার্তায় আপ্লুত বলরাম কৃতজ্ঞতাও জানিয়েছেন। বলরাম কি আইপিএলের স্পটারদের নজর কাড়তে পারবেন?
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications