Hardik Pandya: হার্দিককে মুম্বইতে পাঠানোর নেপথ্যে ব্যবসায়িক অঙ্ক! পাণ্ডিয়ার ট্রান্সফার ফি শুনলে চমকে যাবেন

চোটের জন এক মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে রযেছেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু খেলার মধ্যে না থাকলেও ভারতীয় দলের তারকা অল রাউন্ডারকে নিয়ে চর্চার অন্ত নেই। আইপিএলে দলবদল করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন পাণ্ডিয়া। হার্দিকের মুম্বইয়ের প্রত্যাবর্তন শুধু ভারতীয় ক্রিকেট মহলেই নয় একইসঙ্গে ব্যবসায়িক মহলেও তাৎপর্যপূর্ণ।

রেকর্ড অঙ্কের বিনিয়মে মুম্বই ইন্ডিয়ান্স ঘরে ফিরিয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। এমনতিতেই হার্দিকের ১৫ কোটি টাকা দর পুরোটাই দিতে হয়েছে মুম্বইকে। তারউপর রয়েছে ট্রান্সফার ফি। সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে হার্দিক পাণ্ডিয়ার ট্রান্সফার ফি-র অঙ্ক প্রকাশ্যে এসেছে। যা চমকে দেওয়ার মতো। পাণ্ডিয়াকে দল থেকে ছাড়ার জন্য ১০০ কোটি টাকা ট্রান্সফার ফি পেয়েছে গুজরাত দলের মালিক সংস্থা সিভিসি ক্যাপিটালস।

Hardik Pandya

তবে একইসঙ্গে পুরো ব্যাপারটার মধ্যে ক্রিকেটের থেকেও বেশি ব্যবসায়িক দিক রয়েছে। আসলে গুজরাত দলের মালিক হল সিভিসি ক্যাপিটালস। এই সংস্থা আইপিএলের দল কিনেছে বিনিয়োগের অঙ্গ হিসেবেই। ৫৬২৫ কোটি টাকা দিয়ে গুজরাতর দল কিনেছিল সিভিসি। আপাতত এই সংস্থার ম্যানেজিং পার্টনারের সংখ্যা ৪০। হার্দিককে মুম্বই দলে বিক্রি করে বিপুল অঙ্কের টাকা লাভ করেছে এই সংস্থাটি।

আর্থিক বর্ষ শেষে সিভিসি ক্যাপিটালস যখন তাদের আয়কর রিটার্ন ফাইল করবে। তবে লাভের দিক থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে সিভিসির কাছে এই লেনদেন নিঃসন্দেহে আইপিএল জয়ের সমান। ফলে সম্পূর্ণ ব্যবসায়িক দিক মাথায় রেখেই হার্দিককে অন্য দলে পাঠিয়েছে গুজরাত।

গুজরাত দলের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই। অবশ্য এর কিছু পরই জানা যায়, হার্দিককে টাকার বিনিময়ে 'ট্রেড' করে ঘরে ফিরিয়েছে মুম্বই। রোহিত পরবর্তী জমানায় সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক। দু'টি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলে তোলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে।

২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মুম্বই দলের হয়েই খেলেছিলেন পাণ্ডিয়া। এরপর যোগ দেন গুজরাতে। প্রথম বছরেই দলকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেন। তবে দুই বছর কাটিয়েই ফের মু্ম্বইয়েই ফিরলেন ঘরের ছেলে।এমনিতেই মুম্বই দলে তারকার ছড়াছড়ি। রোহিত, বুমরাহ, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ডি কক সহ একাধিক স্টার ক্রিকেটার রয়েছেন। সেই তালিকায় ফেৱ যুক্ত হয়েছেন পাণ্ডিয়া।

এদিকে হার্দিকের চোট নিয়ে জল্পনার শেষ নেই। রবিবার একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চোটের সমস্যা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন পাণ্ডিয়া। আফাগনিস্তান সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারেন, এমনকি আসন্ন আইপিএলেও খেলবেন। এই খবর অবশ্যই খুশি করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+