আইপিএলে করোনা থাবার পর সকলের কাছে কী অনুরোধ হার্দিক পান্ডিয়ার
আইপিএলে করোনা থাবার পর সকলের কাছে কী অনুরোধ হার্দিক পান্ডিয়ার
'খেলতে এসেছেন, আনন্দ করতে নয়', করোনার আবহে আইপিএল শুরুর আগে আরসিবি অধিনায়ক এদিন দলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। জাতীয় দলের অধিনায়ক একথা বলার পর মুম্বই শিবির থেকে হার্দিক পান্ডিয়াও এবার দায়বাদ্ধতা দেখালেন। আমিরশাহীতে এসে কোভিড প্রটোকলের নিময় মেনে চলতে সকলে অনুরোধ জানালেন হার্দিক।

কীভাবে কোভিডকে এড়িয়ে চলা যাবে, যা বললেন হার্দিক
হার্দিক এদিন বলেন, 'আমার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার। বিদেশে খেলতে এসে কোভিড পরিস্থিতি থেকে বাঁচতে দলের চিকিৎসকরা যা বলছেন সেটা মেনে চলা উচিত। সবাই দারুণ একটা আইপিএল উপহার দেওয়ার চেষ্টা করছে। সামনে থেকে ক্রিকেটাররা খেলবেন, কিন্তু পিছনে চিকিৎসক, কর্মকর্তা, স্টাফেদের বিশাল একটা টিম রাতদিন এক করে ক্রিকেটারদের সুস্থ রাখার কাজ করে যাচ্ছেন। ক্রিকেটার হিসেবে আমাদের প্রত্যেককে তাঁদের লড়াইকে সম্মান জানানো উচিত। সেই কারণেই এখন আমাদের প্রত্যেক ক্রিকেটারদের কোভিড প্রোটেকল মেনে চলতে হবে। '

ক্রিকেটের বাইরে ১০ মাস
১০ মাসেরও বেশি সময় ধরে হার্দিক পান্ডিয়া ক্রিকেটে বাইরে রয়েছেন। দেশের জার্সিতে শেষবার সেপ্টেম্বরে বাইশ গজে নেমেছিলেন। এরপর পিঠের চোটের অস্ত্রোপচার সারিয়ে ডিসেম্বর থেকে ট্রেনিং শুরু করেন। মার্চে এরপর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করেন। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে চেনা মেজাজে বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৩৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন ভারতীয় অল-রাউন্ডার।

ফ্যানেদের ছাড়া ক্রিকেট, কী বললেন হার্দিক
এবছর ফ্যানেদের ছাড়া আইপিএল হতে চলেছে। সেই নিয়ে হার্দিক বলেন, 'এর আগে ফাঁকা মাঠে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছি। এবারের আইপিএল সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা হতে চলেছে।'

ফ্যানেদের জন্য বার্তা
ফ্যানেদের জন্য হার্দিক জানিয়েছেন, 'দীর্ঘ অপেক্ষার পর আইপিএল হতে চলেছে। আইপিএল দিয়েই ভারতীয় ক্রিকেটাররা কোভিড পরবর্তী ক্রিকেটে ফিরছেন। করোনা পর সবাই অনেক কিছু হারিয়েছে। আমরা ক্রিকেটাররা এবার দারুণ ক্রিকেট খেলে ফ্যানেদের মুখে হাসি ফিরিয়ে দিতে চাই।'












Click it and Unblock the Notifications