IPL 2024: মোহালি ছেড়ে নতুন ঠিকানায় প্রীতির দল? আইপিএলে নতুন স্টেডিয়ামে ম্যাচ খেলবে পঞ্জাব কিংস?
আইপিএলের সূচনা লগ্ন থেকেই মোহালি স্টেডিয়ামই পঞ্জাব দলের হোম গ্রাউন্ড। প্রীতি জিন্টার দলের বেসক্যাম্পও বলা হয় মোহালিকে। কিন্তু আসন্ন আইপিএলে এবার বদলে যেতে চলেছে পঞ্জাব কিংস দলের হোম গ্রাউন্ড? মোহালি ছেড়ে এবার নতুন ঠিকানা ম্যাচ খেলতে পারে পঞ্জাব দল। নতুন বছরের শুরুতেই বড় চমক দিল পঞ্জাব ক্রিকেট সংস্থা।
মোহালি পাশাপাশি আরও একটি ক্রিকেট স্টেডিয়াম গড়ার কাজ আগেই শুরু করে দিয়েছিল পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়াম থেকে ১৫ কিলোমিটার দূরে মুলানপুরে নতুন স্টেডিয়ামের কাজ প্রায় সম্পূর্ণ। পঞ্জাব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করেছে এই নবনির্মিত স্টেডিয়ামের ছবি তুলে ধরা হয়েছে। এই ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে এই নতুন ক্রিকেট স্টেডিয়ামটি আইপিএল ২০২৩ এর জন্য তৈরী।

এই ভিডিওতে যেভাবে আইপিএলের কথা উল্লেখ করা হয়েছে তাতে মনে করা হচ্ছে পঞ্জাব কিংসের ঘরোয়া ম্যাচগুলি আর মোহালির আই এস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে না। সেই জায়গায় এবার আইপিএলে প্রীতি জিন্টার দলের হোম গ্রাউন্ড হতে চলেছে পঞ্জাবের নবনির্মিত মুলানপুর স্টেডিয়ামে । এই স্টেডিয়ামটি সম্পূর্ণ নতুন স্টেডিয়াম। যা এতদিন ধরে নির্মাণ হয়ে আসছিল।
সূত্র অনুযায়ী জানা গেছে, ওই স্টেডিয়ামের কাজ পুরোপুরি ভাবে শেষ। অর্থাত্, ২০২৪ আইপিএল থেকেই আইপিএলের সাজে সেজে উঠবে মুলানপুর স্টেডিয়াম। পঞ্জাব ক্রিকেট সংস্থা ২০২৩ সালের নভেম্বরের মধ্যে স্টেডিয়ামটি সম্পূর্ণ করার কাজ শেষ করতে পারেনি। এরই ফলে চলতি মাসে ভারত ও আফগানিস্তানের মধ্যে টি২০ ম্যাচ আয়োজি্ত হবে না এই স্টেডিয়ামে।কিন্তু আইপিএলের আগেই স্টেডিয়ামের ১০০ শতাংশ কাজ শেষ করতে তৎপর পিসিএ।
নতুন এই স্টেডিয়ামে ৩৩ হাজার দর্শকাসন রয়েছে, সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধা সহ নির্মিত, মাঠের ড্রেনেজ সিস্টেমও অত্যন্ত আধুনিক মানের করা হয়েছে, যা ভারী বৃষ্টির ক্ষেত্রেও ৩০ মিনিটের মধ্যে ম্যাচ পুনরায় শুরু দেওয়া যাবে৷ সাত পিচ রয়েছে। সঙ্গে ইনডোর অনুশীলন সুবিধাও আছে এই স্টেডিয়ামে। মোট ৩০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম গড়া হয়েছে।
🚨 Announcement 🚨
— Punjab Cricket Association (@pcacricket) December 31, 2023
The wait is over ! PCA New Cricket Stadium will be ready soon for IPL 2024@dilsherkhanna pic.twitter.com/u6mMr4uLSR
বিশ্বকাপে মোহালির ম্যাচ না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। দেশের অন্যতম ঐতিহ্য মণ্ডিত স্টেডিয়ামগুলির মধ্যে একটি হল মোহালি। এবার পঞ্জাব পেতে চলেছে আরও একটি আন্তর্জাতিক স্টেটিয়াম। স্টেডিয়াম বদলে প্রীতির দলের আইপিএল ভাগ্য বদলায় কিনা সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications