মুকেশের ৫ শিকার, ঘরামির অপরাজিত শতরান, রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রর বিরুদ্ধে লিড আদায়ের লক্ষ্যে বাংলা
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে অন্ধ্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায়ই আপাতত বাংলার সবচেয়ে বড় লক্ষ্য। অন্ধ্রর ২৯৫ রানের জবাবে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার প্রথম ইনিংসে স্কোর ৬৩ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান।
সুদীপ কুমার ঘরামি ১৫টি চারের সাহায্যে ১৯১ বলে ১১২ রানে অপরাজিত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ঘরামির সপ্তম শতরান। সুমন্ত গুপ্ত অপরাজিত আছেন ৪১ বলে ২২ রানে।

অন্ধ্রর প্রথম ইনিংসের রান টপকাতে বাংলার দরকার এখনও ৯৭ রান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯ বলে ১, সুদীপ চট্টোপাধ্যায় ৪২ বলে ১৩, অনুষ্টুপ মজুমদার ৯ বলে ৯, সুরজ সিন্ধু জয়সওয়াল ৭৯ বলে ২০ ও শাহবাজ আহমেদ ১১ বলে ৫ রান করে আউট হন। কে ভি শশীকান্ত নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি, সৌরভ কুমার ও ত্রিপুরাণা বিজয়।
এর আগে, এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই অন্ধ্রর প্রথম ইনিংস গুটিয়ে দেন বাংলার বোলাররা। গতকাল প্রথম দিনের শেষে স্কোর ছিল ৮০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। অন্ধ্রর প্রথম ইনিংস শেষ হয় ৮৮.৪ ওভারে ২৯৫ রানে। মুকেশ কুমার ৫টি মেডেন-সহ ২২ ওভারে ৬৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। আকাশ দীপ তিনটি মেডেন-সহ ২১.৪ ওভারে ৭৯ রান খরচ করে পেয়েছেন চার উইকেট। শামির ঝুলিতে গিয়েছে একটি উইকেট।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications