Mukesh Kumar: নাচের তালেও হিট মুকেশ, বিয়ের অনুষ্ঠানে ভোজপুরী গানে ভারতীয় পেসারের নাচের ভিডিও ভাইরাল
Mukesh Kumar: ভারতীয় দল থেকে ছুটি নিয়ে জীবনের বাইশ গজে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মুকেশ কুমার। মঙ্গলবার রাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। বল হাতে ইতিমধ্যেই নজর কেড়েছেন ভারতীয় নির্বাচকদের। কিন্তু শুধু যে বল হাতেই নয়, একইসঙ্গে নাচের তালেও কোনও অংশে কম যান না, বিয়ের দিনই বুঝিয়ে দিলেন বাংলা দলের পেসার।
মঙ্গলবার মুকেশ ও দিব্যার বিয়ে হয় বিহারের গোরক্ষপুরের এক হোটেলে। এদিকে সোশাল মিডিয়ায় মুকেশের গায়ে হলুদ অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছ। সেখানে দেখা যাচ্ছে, মুকেশ ও দিব্যা গায়ে হলুদ অনুষ্ঠানে নাচছেন জনপ্রিয় ভোজপুরী গানের সঙ্গে। নাচের তালে কোনও অংশেই কম যান না মুকেশ। প্রথমে লাজুক থাকলেও পরে তারকা ক্রিকেটার স্বামীর সঙ্গে সমানভাবেই পাল্লা দিলেন মুকেশের স্ত্রীও।

মুকেশ কুমারের স্ত্রীর নাম দিব্যা সিং। তিনি বিহারের ছাপড়া জেলার বাসিন্দা।কয়েকমাস আগেই বাগদান পর্ব হয়ে গিয়েছিল ভারতীয় দলের ক্রিকেটারের।ইরানি কাপে খেলতে যাওয়ার আগে নতুন জীবন শুরু করেছিলেন বাংলার পেসার। মুকেশ বাগ্দানের ছবি সমাজমাধ্যমে শেয়ারও করেন। বাগ্দানের ন'মাস পর বিয়ে করলেন মুকেশ। এবার রীতি মেনে বিবাহ সারলেন মুকেশ। ভারতীয় দল থেকে ছুটি নিয়েই বিয়ে সারলেন মুকেশ।
সারাদিন রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হয়। বিবাহের আগে হলদি অনুষ্ঠানে কালো কুর্তায় দেখা যায় মুকেশকে। সেখানেই জনপ্রিয় ভোজপুরী গানের তালে নাচলেন তারকা দম্পতি।
Many congratulations to Mukesh Kumar on getting married. pic.twitter.com/6kyqJsJ2py
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 29, 2023
মঙ্গলবার ম্যাচের আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে লিখিত বার্তায় জানানো হয়েছে, 'পেসার মুকেশ কুমার গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির আগে ভারতের স্কোয়াড থেকে ছুটি দেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছিলেন। মুকেশ বিয়ে করছেন এবং তাঁর বিয়ের উৎসবের জন্য ছুটি মঞ্জুর করা হয়েছে। রায়পুরে চতুর্থ টি-টোয়েন্টির আগে মুকেশ দলে যোগ দেবেন।'
আগামী ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ একদিনের ম্যাচ। সেই ম্যাচের আগেই ভারতীয় দলে যোদগ দেবেন বঙ্গ পেসার।সূত্রের খবর অনুসারে, আগামী ৪ ডিসেম্বর ভারত অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার পর রিশেপসন হতে পারে।
The Haldi ceremony of Mukesh Kumar ahead of his wedding. pic.twitter.com/tDqM3BiFTo
— Johns. (@CricCrazyJohns) November 28, 2023
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পর ২০২৩ সালে আইপিএলে দিল্লি দলেও সুযোগ পান। তারপরই জাতীয় দলের সুযোগ পেতে থাকেন মুকেশ। বিগত কয়েকটি সিরিজ থেকেই ভারতীয় দলের টি২০ স্কোয়াডের সদস্য হিসাবে দেখা যাচ্ছে মুকেশকে। এমনকি সুযোগ পয়েছেন একদিনের দলেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টেও অভিষেক হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications