বিজয় হাজারে ট্রফিতে বাংলার পেস ত্রয়ীর দাপট, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় অভিমন্যুদের
বিজয় হাজারে ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিল বাংলা। আজ রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড 'এ'-তে বাংলা জিতল ৯ উইকেটে, ২৪৩ বল বাকি থাকতেই।
বল হাতে রেখে জেতার নিরিখে এই টুর্নামেন্টের ইতিহাসে এটি বাংলার দ্বিতীয় সেরা জয়। এর আগে, ২০২২ সালে রাঁচিতে মিজোরামকে ৫৭ রানে বেঁধে ফেলে বাংলা জিতেছিল ২৬২ বল বাকি থাকতেই।

টস জিতে এদিন বাংলা ফিল্ডিং নিয়েছিল। এই ম্যাচে অভিষেক হলো অনূর্ধ্ব ১৯ দলের হয়ে নজর কাড়া স্পিনার রোহিতের। তবে রোহিতকে এদিন বল করতে হয়নি। বল হাতে বিপক্ষকে থামানোর পুরো কাজটাই সারলেন তিন পেসার। প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া জম্মু ও কাশ্মীর ২০.৪ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক পরশ ডোগরা ৪৬ বলে সর্বাধিক ১৯ রান করেন।
মুকেশ কুমার ৬ ওভারে ১৬ ও আকাশ দীপ একটি মেডেন-সহ ৮.৪ ওভারে ৩২ রান খরচ করে চারটি করে উইকেট দখল করেন। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৪ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট।
জবাবে খেলতে নেমে বাংলা ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক পোড়েল ২৬ বলে ৩০ (তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে) এবং সুদীপ কুমার ঘরামি ২৭ বলে ২৫ (পাঁচটি চারের সাহায্যে) রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৪ বলে ৪ রান করে আকিব নবির শিকার হন। টানা দুই ম্যাচে সেরার পুরস্কার জিতলেন মুকেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications