IPL 2024: বিসিসিআইয়ের নিয়মের ওপরে দাঁড়িয়ে ধোনির ভবিষ্যৎ, কোন ফর্মুলায় আগামী মরশুমে আইপিএল খেলবেন মাহি?
২০২৪ সালের আইপিএলের গ্রুপ পর্ব শেষ। ইতিমধ্যেই প্লে-অফে স্থান নিশ্চিত হয়ে গিয়েছে চার দলের। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গ্রুপ লিগের লড়াই থেকেই বিদায় নিয়েছে। সেইসঙ্গে জল্পনা তৈরি হয়েছে মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না মাহি। কয়েক মাস পর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন প্রাক্তন চেন্নাই অধিনায়ক। ধোনির আগামী মরশুমে খেলা আর অবসর নেওয়ার মধ্যে রয়েছে বিসিসিআইয়ের একটি নিয়ম।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে ধোনি রবিবার রাঁচিতে ফিরে গিয়েছেন। আরসিবি-র বিরুদ্ধে ফলাফলের কারণে বিধ্বস্ত ছিল সিএসকে শিবির। সবার প্রথমে চেন্নাই শিবির ছাড়েন ধোনি। থালা তাঁর অবসর পরিকল্পনা সম্পর্কে ফ্র্যাঞ্চাইজিতে কাউকে বলেননি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক মাস অপেক্ষা করতে চান তিনি।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ওপরে দাঁড়িয়ে ধোনির ভবিষ্যৎ, নিয়ম থাকলে পরেরবারও খেলতে পারে, না থাকলে এবারই শেষ। কারণ ফিল্ডিং করে ব্যাট করার মতো অবস্থা ধোনির নেই।
রোহিত শর্মা, ঋতুরাজ গাইকোয়াড়ের পর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে মুখ খুলছেন বিরাট কোহলিও। এই ইস্যুতে সরাসরি রোহিতের সঙ্গে সহমত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রত্যেকেই এই নিয়মের বিরোধিতা করছেন। এরফলে আগামী মরশুমে এই নিয়ম আদৌও থাকবে কিনা তা নিয়ে যথেষ্টই প্রশ্ন আছে। এই নিয়ম নিয়ে ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনাতে বসবে বিসিসিআই।ফলে এই নিয়ম উঠে গেলে ধোনি অবসর গ্রহণ করে নিতে পারেন।
ধোনির একদা সতীর্থ আম্বাতি রায়ডুও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, 'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা ওকে সুযোগ দিয়েছে শেষের ওভারগুলোতে ব্যাট করে ইমপ্যাক্ট তৈরি করার। বিসিসিআইয়ের এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তোলা উচিত নয়, কারণ আমরা চাই ধোনি খেলুক। এটা এখন বিসিসিআইয়ের হাতে। আমি মনে করি না এটাই ধোনির শেষ আইপিএল। শেষ ম্যাচে আউট হওয়ার পর বিরক্ত ছিল ধোনি , ও আউট হওয়ার পরেও দেখা গিয়েছে সেটা। ও কোয়ালিফাই করতে চেয়েছিল এবং শীর্ষে থেকে ফিনিশ করতে চেয়েছিল।’
চেন্নাই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা ধোনির যোগাযোগের জন্য অপেক্ষা করব। তিনি সবসময় দলের সর্বোত্তম স্বার্থ মাথায় রাখেন, দেখা যাক কী হয়।" আপাতত ধোনি তাকিয়ে ভারতীয় বোর্ডের দিকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications