ধোনির শেষ আইপিএলের আগে নতুন বাইক উপহার, চেন্নাই সুপার কিংস পাচ্ছে না জেমিসনকে
মহেন্দ্র সিং ধোনি এবারই শেষ আইপিএল খেলছেন। দাবি চেন্নাই সুপার কিংসের এক কর্তার। সিএসকে শিবির ধাক্কা খেল কাইল জেমিসন ছিটকে যাওয়ায়।
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ৩১ মার্চ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস খেলবে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ধোনি এবারই শেষবারের জন্য আইপিএল খেলবেন বলে ইনসাইডস্পোর্টকে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের এক কর্তা। মাহি নিজে অবশ্য কিছু জানাননি। সেটা সত্যি হলে সিএসকের ঘরের মাঠে শেষবার ধোনি নামবেন ১৪ মে।

চেন্নাই সুপার কিংসের কর্তার দাবি অনুযায়ী, এটাই ক্রিকেটার হিসেবে ধোনির শেষ মরশুম হতে চলেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি তিনিই জানাবেন। অবসরের বিষয়ে এখনও সরকারিভাবে ম্য়ানেজমেন্টকে কিছুই জানাননি ধোনি। আইপিএল ফের চেন্নাইয়ের মাঠে হবে এটা যেমন ভালো খবর, তেমনই ধোনির শেষ মরশুম হলে সেটা সকলের জন্য খারাপ লাগার খবরই। উল্লেখ্য, ধোনি এর আগে বলেছিলেন, তাঁর শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের সমর্থকরা মাঠে বসে দেখতে পারেন। ১৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকের শেষ হোম ম্যাচ। চেন্নাই সুপার কিংস প্লে-অফে যেতে না পারলে তাদের শেষ ম্যাচ দিল্লিতে, ২০ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
Recently MS Dhoni, the cricketing legend, was presented with the #TVSRonin by Mr. Vimal Sumbly, the Head of Business - Premium at TVS Motor Company.
— TVS Motor Company (@tvsmotorcompany) February 17, 2023
It is an honor for us that a true icon like MSD has chosen to become a proud owner of our #Unscripted motorcycle#TVSMotorCompany pic.twitter.com/4VXIuJYAXt
ধোনি ইতিমধ্যেই রাঁচিতে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বাইকে চড়ে তাঁর স্টেডিয়ামে প্র্যাকটিস করার ভিডিও ভাইরাল হয়েছে। এরই মধ্যে ধোনির গ্যারাজে শোভা পাবে নতুন বাইক। শেষ আইপিএল খেলতে নামার আগে সেটি টিভিএস সংস্থার থেকে উপহার পেলেন মাহি। টিভিএস মোটর কোম্পানির হেড অব বিজনেস- প্রিমিয়াম বিমল সাম্বলি ধোনির হাতে তুলে দেন টিভিএস রনিন (TVS Ronin) বাইকের চাবি।ইতিমধ্যেই ধোনির রয়েছে কাওয়াসাকি নিঞ্জা এইচ ২, কনফেডারেট এক্স ১৩২ হেলক্যাট, নিঞ্জা জেড এক্স- ১৪ আর, হার্লে ডেভিডসন ফ্যাটবয়, ডুকাটি ১০৯৮, ইয়ামাহা আরডি ৩৫০, সুজুকি শোগুন, ইয়ামাহা থান্ডারক্যাট, বিএসএ গোল্ডস্টার, নর্টন জুবিলি ২৫০-র মতো বাইকগুলি।
এদিকে, চেন্নাই সুপার কিংসকে এবার খুঁজতে হবে ভালো মানের এক পেসার। কেন না, পিঠে অস্ত্রোপচার হবে নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনের। গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন। এখন নিউজিল্যান্ডে খেলতে গিয়েছে ইংল্যান্ড। সেই সিরিজেই মাঠে ফেরার কথা ছিল জেমিসনের। কিন্তু পিঠে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চলতি সপ্তাহেই সেই অপারেশন হবে। মাঠে ফিরতে কতদিন লাগবে সেটা নির্দিষ্টভাবে বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, আরও তিন-চার মাস তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। ফলে জেমিসনকে এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নামতে দেখা যাবে না।












Click it and Unblock the Notifications