আইপিএলে পুণের হয়ে খেলবেন ধোনি, রায়না রাজকোটের হয়ে; কে কোন দলে দেখে নিন একঝলকে

মুম্বই, ১৫ ডিসেম্বর : আগামী দুই বছর আইপিএলে পুণের হয়ে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের নবম ও দশম সংস্করণের জন্য তাঁকে এদিন নিলামে কিনে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার পুণে দল। [আইপিএল ২০১৬-তে নতুন দুটি দলের অন্তর্ভুক্তি]

এই প্রথমবার আইপিএলে চেন্নাই বাদে অন্য দলের হয়ে মাঠে নামতে হচ্ছে ধোনিকে। চেন্নাই ও রাজস্থান আইপিএল কেলেঙ্কারির কারণে সাসপেন্ড হওয়ার ধোনি সহ দু'দলের সব খেলোয়াড়কেই নিলামে তোলা হয়। এদিন ধোনিকেই সবচেয়ে প্রথমে ১২.৫ কোটি টাকায় কিনে নিয়েছ পুণে।

প্রথম বিডে ধোনিকে পুণে তোলার পরে সুরেশ রায়নাকে তুলে নেয় রাজকোট দল। এরপরে পুণে অজিঙ্ক রাহানেকে দলে নিলে ঘরের ছেলে রবীন্দ্র জাদেজাকে কিনে নেয় রাজকোট। কে কোন দলে গেলেন তা নিচের স্লাইডে দেখে নিন একনজরে।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

পুণের হয়ে খেলবেন। দাম ১২.৫ কোটি।

সুরেশ রায়না

সুরেশ রায়না

রাজকোটের হয়ে নামবেন। দাম ১২.৫ কোটি।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

পুণে। দাম ৯.৫ কোটি।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

রাজকোট। দাম ৯.৫ কোটি।

রবিচন্দ্রণ অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিন

পুণে। দাম ৭.৫ কোটি।

ব্রেন্ডন ম্যাককুলাম

ব্রেন্ডন ম্যাককুলাম

রাজকোট। দাম ৭.৫ কোটি।

স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ

পুণে। দাম ৫.৫ কোটি।

জেমস ফকনার

জেমস ফকনার

রাজকোট। দাম ৫.৫ কোটি।

ফাফ ডু প্লেসি

ফাফ ডু প্লেসি

পুণে। দাম ৪ কোটি।

ডোয়েন ব্রাভো

ডোয়েন ব্রাভো

রাজকোট। দাম ৪ কোটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+