নিঃশব্দে টি২০তে বিশ্বরেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি নিঃশব্দে বিশ্বরেকর্ড করে ফেললেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনার রেজা হেনড্রিক্সকে ক্যাচ আউট করার পর কুমার সঙ্গকরার টি২০তে ১৩৩টি ক্যাচের বিশ্বরেকর্ড টপকে যান ধোনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভুবনেশ্বর কুমারের বোলিং ও শিখর ধাওয়ান ব্যাটিং সব লাইমলাইট কেড়ে নিয়েছে। সকলে ভারতের জয় ও এই দুই কীর্তিমানের পারফরম্যান্স নিয়ে আলোচনায় ব্যস্ত। তবে এসবের মাঝে মহেন্দ্র সিং ধোনি নিঃশব্দে বিশ্বরেকর্ড করে ফেললেন।

প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনার রেজা হেনড্রিক্সকে ক্যাচ আউট করার পর কুমার সঙ্গকরার টি২০তে ১৩৩টি ক্যাচের বিশ্বরেকর্ড টপকে যান ধোনি।
সঙ্গকরা ২৫৪টি টি২০ ম্যাচ খেলে ১৩৩টি ক্যাচ নিয়েছিলেন। সেখানে ধোনি এই রেকর্ড ছাপিয়ে গেলেন ২৭৫টি ম্যাচ খেলে।
এই দুজনের পরে রয়েছেন ভারতের দীনেশ কার্তিক (১২৩টি ক্যাচ), পাকিস্তানের কামরান আকমল (১১৫টি ক্যাচ), ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন (১০৮টি ক্যাচ)।
রবিবাসরীয় প্রথম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করে ২০৩ রান করে। জবাবে মাত্র ১৭৫ রানে এসে থামে প্রোটিয়াদের ইনিংস। ভারত জেতে ২৮ রানে। ভুবনেশ্বর কুমার ২৪ রানে ৫ উইকেট নেন ও শিখর ধাওয়ান ৩৯ বলে ৭২ রান করেন।












Click it and Unblock the Notifications