Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MS Dhoni: আবাসনের জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ! ফের বিতর্কে জড়াল ধোনির নাম

আবার বিপাকে মহেন্দ্র সিং ধোনি। এবার তাঁর বিরুদ্ধে আবাসনের জমিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ উঠল। এর আগেও একাধিক বিষয় আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। এবার জটিলতায় ধোনির বাসভবন।

ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ড প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছে। রাঁচিতে ধোনির হারমু রোডের বাসভবনের একটি অংশ বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। আবাসনের প্লট বাণিজ্যিক কাজে ব্যবহার করা বৈআইনি। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

ধোনির হারমু বাসভবনে একটি ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের খবর প্রকাশিত হলে বিতর্কের সৃষ্টি হয়। এই নিয়ে তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ড । আবাসিক জমি বাণিজ্যিকভাবে ব্যবহার কারর প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঝাড়খণ্ড রাজ্য হাউজিং বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসিক জমি অনাবাসিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণভাবে বৈআইনি,। বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান বলেছেন যে বোর্ড কর্তৃক বরাদ্দকৃত আবাসিক প্লটগুলি শুধুমাত্র আবাসনের উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এর থেকে কোনো বিচ্যুতি অবৈধ বলে গণ্য করা হয়।

বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান উল্লেখ করেছেন, ধোনিকে এখনও কোন নোটিশ দেওয়া হয়নি, আমরা অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্তের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলেই ধোনিকে নোটিশ দেওয়া হবে। তবে শুধু ধোনি একা নন এমন অনেক মানুষ আছেন যারা সরকারি আবাসনের জমিকে অন্য কাজে ব্যবহার করছেন, এই বিষয়ে আমরা সচেতন। সমস্যাটি আমাদের নজরে এসেছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ধোনি, যিনি বর্তমানে রাঁচির রিং রোডে তাঁর নতুন বাড়িতে থাকেন, আগে হারমু রোডের বাড়িতে থাকতেন। জানা গিয়েছে পুরানো ভবনে ডায়াগনস্টিক ল্যাব তৈরি করেছেন। এটা সম্পূর্ণভাবে বাণিজ্যিকভাবে উদ্দেশ্য প্রণদিত।

অর্জুন মুণ্ডা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থাকাকালীন আন্তরর্জাতিক ক্রিকেটে ধোনির অবদানেপ স্বীকৃতি হিসেবে ১০ হাজার বর্গফুটের একটি প্লট উপহার দেন। যেখানে বর্তমানে দারুন একটি বাসস্থান বানিয়ছেন ধোনি।

উল্লেখ্য কিছুদিন আগেই বিরাটের রেস্তোরাঁ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন ভারত অধিনায়কের রেস্তোরাঁর বিরুদ্ধে নিয়ম বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। এই রেস্তোরাঁটি দমকল বিভাগের থেকে উপযুক্ত 'নো অবজেকশন সার্টিফিকেট' ছাড়াই দিনের পর দিন চলছে। রেস্তোরাঁ চালাতে গেলে দমকল বিভাগের প্রয়োজনীয় অনুমতি থাকা আব্যশক । যা নিয়ে নোটিশও দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+