MS Dhoni: আইপিএলে রিটেন হওয়ার পরই ধোনিকে তলব ঝাড়খণ্ড হাইকোর্টের, কী অভিযোগ মাহির বিরুদ্ধে?

ঝাড়খণ্ডে ভোটের আবহেই আইনি জটিলতার মধ্যে জড়ালেন মহেন্দ্র সিং ধোনি। ব্যবসায়িক চুক্তি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ে ধোনির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বন্ধু মিহির দিবাকর এবং সৌম্য দাস। সেই সংক্রান্ত মা‌মলাতেই প্রাক্তন ভারত অধিনায়ককে তলব করল ঝাড়খণ্ড হাইকোর্ট।

মিহির দিবাকর ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ক্রিকেট অ্যাকাডেমি খোলার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু দিবাকর চুক্তিতে উল্লেখিত শর্ত পালন করেননি। এক্ষেত্রে আরকা স্পোর্টসকে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি। চুক্তির আওতায় মুনাফা ভাগাভাগি করার কথা থাকলেও চুক্তির সব শর্ত ভঙ্গ করা হয় বলে অভিযোগ উঠে। এরপরই মিহির দিবাকরের বিরুদ্ধে মামলা করেন ধোনি।

চলতি বছরের ৫ জানুয়ারি ধোনি তাঁর বন্ধু এবং ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকরের বিরুদ্ধে মাম‌লা করেন। এরপর পুলিযশ গ্রেফতারও করে মিহিরকে। কিন্তু ধোনির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের এবং অসত্য কথা বলার পাল্টা অভিযোগ করে মামলা করেন মিহির দিবাকর ও সৌম্য দাস। রাঁচির নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন মিহির দিবাকর এবং সৌম্য দাস।

এই মামলাতেই ধোনিকে তলব করেছে রাঁচির উচ্চ আদালত। গোটা বিষয়টি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। ফলে হাইকোর্টে হাজিরা দিতে হবে মহেন্দ্র সিং ধোনিকে।

আর্থিক প্রতারণার একটি মামলায় আগেও বিপাকে পড়েন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স কমিটির কাছে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে তাঁর নামে। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে প্রতারণার অভিযোগ উঠে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে বিসিসিআই এথিক্স কমিটি একটি অভিযোগ সংক্রান্ত বিষয়ে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল। ধোনির বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রাজেশ কুমার মৌর্য। মামলাটি ধোনি এবং তার প্রাক্তন ব্যবসায়িক অংশীদার তথা বন্ধুর মিহির দিবাকরের মধ্যে আর্থিক জালিয়াতি কাণ্ডের অংশ।

যদিও ক্যাপ্টেন কুল এখন বিন্দাস মুডে আছেন। আইপিএল রিটেনশনের পর বাড়িতেই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেওয়ালি উদযাপন করতে দেখা গিয়েছিল ধোনিকে। এরপর পরিবারকে সঙ্গে নিয়ে বিদেশে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন ধোনি। যদিও ভোটের আগে রাঁচিতে ফেরেন ধোনি।

ধোনিকে ৪ কোটি টাকাতেই রিটেন করে নিয়েছে সিএসকে দল। ধোনি যতদিন ইচ্ছে সিএসকে দলে খেলতে পারেন বলেই দলেৱ সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+