IPL 2025: চলতি মরশুম শেষেই অবসর! মুম্বইয়ের বিরুদ্ধে খেলার আগেই বিরাট আপডেট দিলেন ধোনি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাত করেই অবসর ঘোষণা করেছিলেন ২০২০ সালে। আইপিএলে অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু কতদিন, বিগত কয়েক বছর ধরেই ধোনির অবসর নিয়ে চর্চা তুঙ্গে। রবিবার ১৮তম আইপিএলে অভিযান শুরু করছে সিএসকে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আগে ফের একবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ধোনি।
আগের মতো গতি নেই, ব্যাট হাতে ক্ষিপ্রতা নেই। কিন্তু মনের জোর এবং মস্তিষ্ককে পুঁজি করেই মাঠে লড়ে যাচ্ছেন মাহি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন, ২২ গজের সঙ্গে ধোনির সম্পর্ক এখন হলুদ জার্সির সুতোয় বাধা। আসন্ন আইপিএলের পর সেই সুতোও কী ছিঁড়তে চলেছে? জল্পনার পারদ পাল্লা দিয়ে বাড়ছে। চলতি মরশুমের পরই কি ধোনি যুগ শেষ হতে চলেছে?

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ধোনি এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেছেন, ইচ্ছে যতদিন থাকবে ততই , তত দিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না। (এই কথা বলে হাসেন ধোনি)
২০২৩ সাল থেকেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। কিন্তু বয়স যে ধোনির কাছে একটা সংখ্যা মাত্র। মহেন্দ্র সিং ধোনিকে অ্যানক্যাপড ক্রিকেটার হিসাবে ২০২৫ নিলামের আগেই রিটেন করে সিএসকে। ফলে ৪ কোটি তিনি পাচ্ছেন ধোনি। টাকার অঙ্ক যাই হোক না কেন ধোনির থাকাটাই যে বড় ফ্যাক্টর।
ধোনির সঙ্গে আরও চাইছেন সিএসকে দলের অধিনায়ক ঋতুরাজ। তিনি বলেন, ধোনি সব সময় আমাদের সঙ্গে রয়েছে। ৫০ বছর বয়স হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরের । তিনি এখনও কী দুর্দান্ত ব্যাট করছেন। সেটা আমরা সকলেই দেখছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতেই পারেন। ফলে ধোনির আগামী বছর খেলার সম্ভবনাও থাকছে।
ধোনি কেমন খেললেন রান করলেন সেটা এখন আর মূল বিষয় নয়। মাহির উপস্থিতি দলকে উজ্জীবিত করে, অধিনায়ক না থাকলেও রণকৌশলে গুরুত্বপূর্ণই ভূমিকা নেন। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহি যে সিদ্ধহস্ত। সেই কারণেই তো সিএসকে টিম ম্যানেজমেন্টের বিরাট আস্থা অটুট ধোনির উপর।
এটাই শেষ মরশুম! এরপরই ধোনি যুগের সমাপ্তি হবে নাকি খেলা চালিয়ে যাবেন সেটা জানা যাবে আইপিএল শেষেই।












Click it and Unblock the Notifications