MS Dhoni Birth Day: জয় শাহের বিরাট স্বীকৃতি, ৭০ সেকেন্ডে দেখুন মাহির সেরা ছক্কা

ভারতীয় ক্রিকেটে হেলিকপ্টার শটের প্রবর্তক মহেন্দ্র সিং ধোনি। মেন ইন ব্লুর জার্সিতে তাঁর হাঁকানো ছক্কা গুলো ক্রিকেট ভক্তদের মনের মনিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। ৪২তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মাহি। প্রাক্তন ভারত অধি‌নায়ককে একটু অন্যরকম ভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানাল বিসিসিআই।

শুক্রবার সকালেই ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ছবিতে দেখা যাচ্ছে মাহির হাতে একদিনের বিশ্বকাপ ট্রফি, পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি টোয়েন্টি বিশ্বকাপ। অর্থ্যাত ধোনির সাফল্যকেই তু‌লে ধরেছে বোর্ড।

ধোনি

তবে এখানেই শেষ নয়, সেই সঙ্গে মাহির হাঁকানো একটি ছক্কার কোলাজও পোস্ট করা হয়েছে। ৭০ সেকেন্ডের এই ভিডিও ধোনির মারা সেরা কিছু ছ্ক্কা ফের ক্রিকেট ভক্তদের সামনে এনেছে বোর্ড।
ছোট্ট এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে ভিনটেজ ধোনি। কিন্তু তাৎপর্য পূর্ণভাবে এই ভিডিও-তে নেই কোনও হেলিকপ্টার শট বা ২০১১ সালে বিশ্বকাপ জেতানোর ছক্কা।


জন্মদিনে সতীর্থ থেকে বোর্ড কর্তা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন মাহিকে। বোর্ড সচিব জয় শাহ লিখেছেন, ভারতের সব থেকে সফল অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। তোমার নেতৃত্ব, দক্ষতা অনুপ্রেরণা জোগাবে সব সময়ই।ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য অনেক শুভেচ্ছা।


ভারতীয় দলে খেলার সময় শেহওয়াগ ধোনির শীতল সম্পর্কের কথা বার বারই সাজ ঘরের বাইরে বেরিয়ে আসত। কিন্তু সমস্ত বিতর্ক ভুলে প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনে অভিনব কায়দায় শুভেচ্ছা জানালেন বীরু। শেহওয়াগ টুইটে সাত সংখ্যার তাৎপর্য তুলে ধরেছেন। সঙ্গীতের সাতটি নোট, পৃথিবীর সাতটি আশ্চর্য, বিয়েতে সাত পাকে ঘোরার মতোই বছরের সপ্তম মাসের সপ্তম দিনে জন্মানো ধোনিকে শুভেচ্ছা জানান শেহওয়াগ।

সচিন তেন্ডুলকর লিখেছেন হেলিকপ্টার শটের মতোই উচ্চতায় তুমি যেন উড়তে পার তারই কামনা করি। হ্যাপি বার্থডে এমএস।

ঋষভ পন্থ কেট কাটার ছবি দিয়ে টুইট করে লেখেন "দেশের বহু মানুষের অনুপ্রেরণা। ভারতীয় ক্রিকেটের জন্য যা যা করেছ সবকিছুর জন্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে মাহি ভাই।"


থালার জন্মদিন বলে কথা, সিএসকে শুভেচ্ছা জানাবে না, তাই হয় নাকি। প্রিয় মাহির জন্মদিনে বিশেষ পোস্ট করেছে সিএসকেও।

ধোনি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে ধোনির জন্মদিনে। শুভেচ্ছা বার্তায় লেজেন্ড বলার পাশাপাশি ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসাবেও ঘোষণা করেছে এসিসি।

আইসিসি আবার তুলে ধরেছে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের সেই মুহুর্তকে।

হার্দিক পান্ডিয়া থেকে সুরেশ রায়না বা মহম্মদ শামি ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি সতীর্থরা।

সারা বিশ্বের মাহি ভক্তরা তাঁদের আইকনের জন্মদিনকে সেলিব্রেট করছেন নিজেদের মতো করেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+