IPL 2024: মাইলস্টোন‌ ম্যাচেই ধোনির নয়া রেকর্ড, আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এই কীর্তি

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২৫০ তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি। মাইলস্টোন ম্যাচেই রেকর্ড গড়লেন মাহি। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে নয়া নজিরের মালিক হলেন সিএসকে দলের প্রাক্তন অধিনায়ক। ব্যাট করতে নেমে ছয়ের হ্যাটট্রিক করেন মাহির।সেই সঙ্গে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নয়া নজির গড়লেন ধোনি।

রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে যখন ব্যাট করতে নামনে তখন মাত্র চার বল বাকি। মুম্বইয়ের বোলার ছিল পাণ্ডিয়া, শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। বড় শট প্রথম তিনটি বলকেই পাঠালেন মাঠের বাইরে, শেষ বলে ২ রান।ব্যাটিং করতে নেমে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকাতে পারেননি কোনও ভারতীয় ব্যাটার। ৪ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করালেন।

MS Dhoni ipl 2024 record

রবিবার ধোনি এমন একটি রেকর্ড তৈরি করতে সাহায্য করেছে যা কোনো ভারতীয় করতে পারেনি। আইপিএল ইনিংস শুরু করার জন্য তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন। সামগ্রিকভাবে তিনি আইপিএলের ইতিহাসে এই বিরল মাইলফলক অর্জনকারী তৃতীয় খেলোয়াড়।

এর আগে এই নজির আইপিএলে ছিল দুই বিদেশি ব্যাটারের। ২০২১ সালে কেকেআরের সুনীল নারিন আরসিবির বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই তিনটি ছক্কা ঙাকান। ২০২৩ সা‌লে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউয়ের নিকোলাস পুরান একই কীর্তি গড়েন। ধোনি হলেন সামগ্রিকভাবে তৃতীয় এবং ভারতীয়দের মধ্যে প্রথম ব্যাটার যিনি এই কীর্তি গড়লেন।

ধোনির ছক্কাই সম্ভবত সিএসকে ম্যাচ জেতার প্রধান পার্থক্য হিসাবে প্রমাণিত হয়েছিল। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।প্রথমে ব্যাট করতে আসা চেন্নাই সুপার কিংস ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০৬ রান করে।মুম্বই ইন্ডিয়ান্স দল ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৮৬ রান তুলতে পারে।

ম্যাচে ৪ উইকেট নেন সিএসকের পেসার পাথিরানা। ম্যাচের সেরার পুরষ্কার নিতে এসে জানান, "যখন পাওয়ার-প্লে'তে বোলিং করছিলাম আমরা, আমি খানিক স্নায়ুর চাপে ভুগছিলাম। ধোনি ভাই আমায় বললেন শান্ত থাকতে, নিজের কাজটুকু করতে। সেটাই আমায় আত্মবিশ্বাস যুগিয়েছিলো। আমি ফলাফল নিয়ে বিশেষ ভাবি না। নিজের কাজটুকু সম্পন্ন করাই লক্ষ্য থাকে। আমি জানি যে নিজের কাজটুকু করতে পারলে সুফল পাবোই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+