T20I Record: ১০ রানে শেষ মঙ্গোলিয়া, সিঙ্গাপুরের বিরুদ্ধে স্পর্শ টি২০ আন্তর্জাতিকে লজ্জার রেকর্ড
T20I Record: টি২০ আন্তর্জাতিকে লজ্জার রেকর্ড স্পর্শ করল মঙ্গোলিয়া। বাঙ্গিতে ছিল টি২০ বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার এ। তাতেই সিঙ্গাপুরের বিরুদ্ধে মাত্র ১০ রানে অল-আউট হয়ে গেল মঙ্গোলিয়া।
গত বছর স্পেনের বিরুদ্ধে আইল অব ম্যান ১০ রানেই গুটিয়ে গিয়েছিল। সেই নজিরে এদিন থাবা বসাল মঙ্গোলিয়া।

আজ টস জিতে সিঙ্গাপুর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ১০ ওভারে ১০ রানেই শেষ হয়ে যায় মঙ্গোলিয়ার ইনিংস। উইকটকিপার গান্ডেমবেরেল গানবোল্ড ও জোলাভখ্লান শুরেনসেৎসেগ ২ রান করে করেন। পাঁচজন ব্যাটার শূন্য রানে আউট হন।
চারজন ব্যাটার ১ রান করে পেয়েছেন। অতিরিক্ত রান ২। ২টি মেডেন-সহ ৪ ওভারে ৩ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছেন হর্ষ ভরদ্বাজ। অক্ষয় পুরী ২টি এবং রাহুল শেষাদ্রি ও রমেশ কলিমুথু একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে পাঁচ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিঙ্গাপুর। প্রথম বলে তাদের একটি উইকেট পড়ে গিয়েছিল। উইলিয়াম সিম্পসন ২ বলে ৬ ও রাউল শর্মা ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে কম রানের নিরিখে প্রথম পাঁচে তিনটিই মঙ্গোলিয়ার ইনিংস। গত মে মাসে তারা জাপানের বিরুদ্ধে ৮.২ ওভারে ১২ রানে অল আউট হয়ে গিয়েছিল। গত ৩১ অগাস্ট মঙ্গোলিয়া হংকংয়ের বিরুদ্ধে ১৪.২ ওভারে ১৭ রানে গুটিয়ে যায়। তুরস্ক এই তালিকার পাঁচে রয়েছে। ৮.৩ ওভারে তারা ২১ রানে গুটিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। তার মধ্যে তুরস্কের ইনিংস ও মঙ্গোলিয়ার ১২ রানে গুটিয়ে যাওয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications