টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন হর্ষিত, দলে সিরাজ
শনিবার থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। প্রথম দিনেই নামছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা থেকে ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।
তার আগেই বড় ধাক্কা খেল ভারত। টি২০ বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হর্ষিত রানা।

৪ ফেব্রুয়ারি নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট লেগেছিল হর্ষিতের। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এবং স্ক্যানের রিপোর্ট দেখে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়ে দিয়েছে, হর্ষিত এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না। হর্ষিতের পরিবর্ত হিসেবে দলে এলেন মহম্মদ সিরাজ।
সিরাজ অবশ্য দীর্ঘদিন ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেননি। শেষ খেলেছিলেন ২০২৪ সালের জুলাইয়ে। ১৬টি টি২০ আন্তর্জাতিকে সিরাজের ১৬ উইকেট রয়েছে, ইকনমি ৭.৭৯। ১৬০টি টি২০ ম্যাচে তাঁর উইকেট-সংখ্যা ১৮৩।
তবে হর্ষিত ছিটকে গেলেও উদ্বেগ নেই ভারতীয় শিবিরে। হর্ষিতের ছিটকে যাওয়ার খবর সামনে আসার আগেই অধিনায়ক সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "চিন্তা করবেন না, আমাদের ১১ জন খেলোয়াড় আছেন।" তবে রানার (Rana) অনুপস্থিতিকে তিনি নিঃসন্দেহে বড় ধাক্কা হিসেবে দেখছেন। কারণ ১৫ সদস্যের দল গঠনে অনেক সমন্বয় বিবেচনায় থাকে, আর সেভাবেই দল সাজানো হয়েছিল।
সূর্যকুমারের বিশ্বাস, টুর্নামেন্টে সব প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে তাঁদের কাছে পর্যাপ্ত ক্রিকেটার ও প্রয়োজনীয় কম্বিনেশন রয়েছে। তবুও হর্ষিতকে মিস করবেন তাঁরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications