হাসিনের অভিযোগের কাগজ পৌঁছে গেল বিসিসিআইয়ে, শামির বিপদ বাড়ছেই

মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান সমস্ত অভিযোগের কাগজপত্র পাঠালেন বিসিসিআইয়ে। জানালেন হাসিনের আইনজীবী। 

মহম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহান যা যা অভিযোগ পুলিশে দায়ের করেছেন সেই সব কিছু পাঠিয়ে দিলেন বিসিসিআইয়ের কাছে।

হাসিনের অভিযোগের কাগজ পৌঁছে গেল বিসিসিআইয়ে

বিসিসিআই হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে মহম্মদ শামির বিরুদ্ধে বোর্ডের দুর্নীতি দমন শাখাকে তদন্তের দায়িত্ব দিয়েছে। এরইমধ্যে হাসিন নিজের অভিযোগের সমস্ত দলিল দস্তাবেজ পাঠিয়ে দিলেন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর প্রধান বিনোদ রাইয়ের কাছে।

হাসিনের আইনজীবী জাকির হোসেন জানিয়েছেন, 'লালবাজারে যে অভিযোগ দায়ের হয়েছে আমরা তার কাগজ এবং এফআইআরের কপি পাঠিয়েছি। '

জাহান অভিযোগ করেছিলেন মহম্মদ শামি পাকিস্তানি মহিলার থেকে টাকা নেন। সেই মহিলার নাম আলিশবা বলেও জানিয়েছেন তিনি। এই টাকা তাঁকে নাকি পাঠিয়েছিলেন ইংল্যান্ড নিবাসী ব্যবসায়ী মহম্মদ ভাই।

রাই ইতিমধ্যেই ইস্যুটি নিয়ে রীতিমতো সিরিয়াস। বোর্ডের নতুন চুক্তিতেই যে শুধু মহম্মদ শামিকে রাখা হয়নি তা নয়। বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখাও ইতিমধ্যেই তাঁকে নিয়ে তদন্ত শুরু করেছে।

হাসিন জাহান শামির বিরুদ্ধে পারিবারিক হিংসা থেকে শুরু করে শামির মদতে তাঁর পরিবার সদস্যের ধর্ষণের চেষ্টা করা বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে।

শামির বিরুদ্ধে চারটি বিভিন্ন কেসে আলাদা আলাদা ধারায় মামলা করা হয়েছে। আইপিসি -র ধারায় ৪৯৮ এ (পারিবারিক হিংসা), ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৩ (আঘাত), ৩৭৬ (ধর্ষণ), ৫০৬( অপরাধমূলক ভয় দেখানো), ৩২৮(বিষ খায়ানোর চেষ্টা)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+