Mohammed Shami: ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স, অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি, দেখুন ভিডিও
অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ভারতীয় দলের তারকা পেসার। বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্সের পর ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন শামি। মঙ্গলবার অবশেষে শামির স্বপ্নপূরণ হল, ভারতীয় খেলাধুলায় অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন বাংলা দলের এই পেসার।

একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি। এছাড়াও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন মহম্মদ শামি। গোটা বছরে খেলেছেন মাচ্র ১৯ ম্যাচ। তাঁর উইকেট সংখ্যা ৪৩। বিশ্বকাপ-আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মহম্মদ শামি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়ার কৃতিত্বও আছে। ফলে বাংলা দলের ক্রিকেটারও এবার সেরার তালিকায় আছেন।
#WATCH | Delhi: Mohammed Shami received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/znIqdjf0qS
— ANI (@ANI) January 9, 2024
অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এবার ভারতীয় দলের তারকা পেসার শামি সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন। অবশেষে শামির জীবনে এল সেই মাহেন্দ্রক্ষণ। বছরের পর পর রাজ্য এবং দেশের হয়ে পাৱফরম্যান্স করার পুরস্কার পেলেন। ব্যক্তিগত জীবনে অনেক ঝড় সামলেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। দেশের হয়ে তিনটি একদিনের বিশ্বকাপ খেলেছেন।
অর্জুন পুরস্কার পাওয়ার পর একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকারে শামি বলেন, আমার জন্য, এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান। এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল।'পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মহম্মদ শামি।
এই পুরস্কার পাওয়ার দিনেই দেশের পর্যটন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সক্ষাৎকারে শামি বলেন, আমাদের দেশের পর্যটনকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। এটা দেশের জন্য খুব ভাল। প্রধানমন্ত্রী চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের উচিত তাঁকে সাহায্য করা।"
এই বার মোট ২৬ জন অর্জুন পুরস্কার পেয়েছেন। ওজস প্রবীণ দেবতলে - (তীরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স),পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স),মহম্মদ হুসামুদ্দিন (বক্সার) আর বৈশালী (দাবা),অনুশ আগরওয়াল(ঘোড়ায় চড়া),দিব্যকৃতি সিং(অশ্বারোহী),দীক্ষা ডাগর(গলফ),কৃষ্ণ বাহাদুর পাঠক(হকি), সুশীলা চানু(হকি), পবন কুমার (কাবাডি)ঋতু নেগি(কাবাডি),নাসরিন(খো-খো),পিঙ্কি(লন বল),ঐশ্বর্য প্রতাপ সিং তোমার(শুটিং), ইশা সিং(শুটিং),হরিন্দর পাল সিং(স্কোয়াশ),ঐহিকা মুখোপাধ্যায়(টেবিল টেনিস)সুনীল কুমার(কুস্তি), অন্তিম পাঙ্গাল(কুস্তি), রোশিবিনা দেবী( উশু),শীতল দেবী(প্যারা আর্চারি),অজয় কুমার(ব্লাইন্ড ক্রিকেট),প্রাচি যাদব (প্যারা ক্যানোয়িং), মহম্মদ শামি(ক্রিকেট)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications