Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohammed Shami: মহম্মদ শামির গোড়ালিতে অস্ত্রোপচার, আইপিএল থেকে ছিটকে গেলেন, ধাক্কা খেল গুজরাত টাইটান্স

Mohammed Shami: আইপিএল থেকে ছিটকে গেলেন মহম্মদ শামি। যা গুজরাত টাইটান্সের কাছে বড় ধাক্কা। লন্ডনে শামির গোড়ালির অস্ত্রোপচার হবে। সে কারণেই তিনি আসন্ন আইপিএলে খেলতে পারছেন না।

বিশ্বকাপের সময় থেকেই শামিকে ভোগাচ্ছে গোড়ালির চোট। তিনি লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সবদিক খতিয়ে দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত।

Mohammed Shami: মহম্মদ শামির গোড়ালিতে অস্ত্রোপচার

গুজরাত টাইটান্সকে আইপিএল খেতাব জেতানো অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে আগেই ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই দলেরই পেস বিভাগের সেরা অস্ত্র শামি গত আইপিএলে টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন। গত বছর গুজরাত রানার-আপ হয়। ফলে শামির ছিটকে যাওয়া বড় ধাক্কা গুজরাতের কাছে।

গত বছর বিশ্বকাপ ফাইনাল খেলার পর থেকেই মাঠের বাইরে শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যায়নি। শামি ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেননি। ফলে টি২০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা বিশেষ ছিল না। কিন্তু আইপিএল খেলার বিষয়ে আশাবাদী ছিলেন শামি।

বিসিসিআই সূত্রে খবর, শামি জানুয়ারির শেষ সপ্তাহে লন্ডনে গিয়েছিলেন গোড়ালিতে বিশেষ ধরনের ইঞ্জেকশন নিতে। তাঁকে চিকিৎসকরা বলেন, এই ইঞ্জেকশন নেওয়ার তিন সপ্তাহ পর থেকে তিনি অল্পবিস্তর দৌড় শুরু করতে পারবেন। তারপর পর্যায়ক্রমে পুরোদমে অনুশীলন করতে অসুবিধা হবে না।

যদিও ইঞ্জেকশনে কাজ না হওয়ায় অস্ত্রোপচার করানো জরুরি হয়ে পড়েছে। এ ছাড়া আর কোনও পথ নেই। ফলে শামি শীঘ্রই ইউকে যাবেন অস্ত্রোপচার করানোর জন্য। বিশ্বকাপে শামি ২৪টি উইকেট নিয়েছিলেন। পরে জানা যায়, ইঞ্জেকশন নিয়েও মাঠে নামতে হয়েছিল তাঁকে।

শামির এই পরিস্থিতি দেখে বেঙ্গলুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ইনজুরি রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন উঠছে। অস্ত্রোপচার হলে শামি অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ভারতের হয়ে খেলতে পারবেন না বলেই খবর।

তারপর চলতি বছরের শেষে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে। সেই সফরে যাতে শামি থাকতে পারেন তা নিশ্চিত করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, শামিকে দুই মাসের বিশ্রাম ও তারপর ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ না দিয়ে সোজাসুজি অস্ত্রোপচার করিয়ে নিলেই এতটা সময় নষ্ট হতো না। এই পরিস্থিতিতে যে কোনও মূল্যে শামিকে অন্তত অস্ট্রেলিয়া সফরের আগে ফিট করানোই বড় চ্যালেঞ্জ। শামির বিকল্প কে হবেন তা নিয়েও এখন খোঁজ চালাতে হবে গুজরাত টাইটান্সকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+