স্ত্রী -র বাউন্সারে ঘায়েল শামি, প্রত্যুত্তর দিলেন টুইটে

হাসিনের অভিযোগের পর মুখ খুললেন শামি। টুইটারে সমস্ত অভিযোগ অস্বীকার করলেন মহম্মদ শামি। 

মাত্র বারো ঘন্টা সময়ের মধ্যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াল। দোলের দিনও যাঁরা একসঙ্গে রঙ মেখে ছবি পোস্ট করেছিলেন। তাঁদের সম্পর্কের সমস্ত রঙ উধাও।

স্ত্রী -র বাউন্সারে ঘায়েল শামি, প্রত্যুত্তর দিলেন টুইটে

শামির স্ত্রী হাসিন জাহান একদিন আগে মারাত্মক বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তাঁর স্বামী-র একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাঁর স্বামীর বিবাহ বহিভূর্ত সম্পর্কের প্রমাণ হিসেবে একাধিক চ্যাটের শট দিয়েছিলেন জাহান।

এমনকি সংবাদমাধ্যেমে -র সামনেও মুখ খোলেন তিনি। কিন্তু ধরমশালায় ক্রিকেট খেলতে ব্যস্ত থাকা শামির কোনও উত্তর পাওয়া যায়নি। এবার সেটাই দিলেন ভারতের তারকা পেসার। তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে বিষোদগার করেছিলেন ফেসবুকে। শামি উত্তর দিলেন টুইটারে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="hi" dir="ltr">Hi <br>I'm Mohammad Shami.<br>Ye jitna bhi news hamara personal life ke bare may chal raha hai, ye sab sarasar jhut hai, ye koi bahut bada humare khilap sajish hai or ye mujhe Badnam karne or mera game kharab karne ka kosis ki ja rahi hai.</p>— Mohammad Shami (@MdShami11) <a href="https://twitter.com/MdShami11/status/971260035996311552?ref_src=twsrc%5Etfw">March 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শামির পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা সব মন্তব্য হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। আমার বিরুদ্ধে এটা কোনও বড় ষড়যন্ত্র। আমাকে বদনাম করতে ও আমার খেলা খারাপ করার জন্য এটা চক্রান্ত। '

যদিও নিজের পোস্টে মহম্মদ শামি হাসিনের বিরুদ্ধে সরাসরি নাম তোলেননি। কিন্তু হঠাৎ তাঁর স্ত্রী কেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন সেটা একটা বড় প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+