Moeen Ali: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর মঈন আলির, আচমকা সিদ্ধান্তের নেপথ্যে কোন কারণ?

Moeen Ali: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মঈন আলি। ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৭ বছরের এই অল-রাউন্ডার।

২০১৪ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। তিনি ৬৮টি টেস্ট, ১৩৮টি একদিনের আন্তর্জাতিক ও ৯২টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Moeen Ali

মঈনের কথায়, আমার এখন ৩৭ বছর বয়স। অস্ট্রেলিয়া সিরিজের দলে রাখা হয়নি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। আমাকে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। আমার মনে হয়, অবসর নেওয়ার এটাই সেরা সময়।

আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে মঈনের ৬৬৭৮ রান রয়েছে। শতরানের সংখ্যা ৮, অর্ধশতরান রয়েছে ২৮টি। বল হাতে তুলে নিয়েছেন ৩৬৬টি উইকেট। গায়ানায় টি২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচটিই চিহ্নিত হয়ে রইল মঈনের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে।

মঈন সাক্ষাৎকারে বলেছেন, যখন ইংল্যান্ডের হয়ে প্রথম খেলি, তখনও জানতাম না কতগুলি ম্যাচ খেলতে পারব। তিনশোর কাছাকাছি ম্যাচ খেলতে পেরে গর্ব অনুভব করছি। কেরিয়ারের প্রথম দিকে প্রচুর টেস্ট খেলেছি। ইয়ন মর্গ্যান সাদা বলের ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর খুব মজা পেয়েছি। তবে টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট।

মঈন এখনও বিশ্বাস করেন তিনি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলতে পারতেন। যদিও কোনও খেদ নেই। দলের হয়ে ২০, ৩০ রান করেও যে অবদান রাখা যায়, সেটাও বিশ্বাস করেন। মাঠে, মাঠের বাইরে প্রভাব রাখাকেই তিনি গুরুত্ব দেন। আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।

মঈন বলেন, আমি খেলতে ভালোবাসি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব। পরে কোচিংয়েও আসব। সেরাদের একজন হতে চাই। ব্রেন্ডন ম্যাকালামের থেকেও অনেক কিছু শিখতে পারি। মানুষ আমাকে ফ্রি স্পিরিট হিসেবে মনে রাখুন। আমি হয়তো ভালো শট খেলেছি, খারাপ শটও খেলেছি। তবে সর্বোপরি মানুষ আমার খেলা উপভোগ করেছেন।

মঈন এবারই প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন। গতবারের চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে তিনি পরিবর্ত ক্রিকেটার হিসেবে চুক্তি সেরেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস, এসএ২০-তে জোবার্গ সুপার কিংস ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মঈন। অ্যাশেজ ও দুটি বিশ্বকাপ জয়কেই কেরিয়ারের সেরা মুহূর্ত হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টি২০-তে দ্রুততম অর্ধশতরান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাটট্রিকও ব্যক্তিগতভাবে সেরা মুহূর্ত বলে মনে করেন মঈন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+