Covid-19:বিশ্বকাপের বছরেই ক্রিকেট মাঠে করোনার কামব্যাক! আতঙ্ক বাড়িয়ে আক্রান্ত কিউয়ি ক্রিকেটার

বিশ্ব ক্রিকেটে করোনার কামব্যাক। আন্তর্জাতিক ক্রিকেটে মাঝের দুই বছর ব্যাপক প্রভাব ফেলে করোন। তারপর নিউ নর্ম্যালে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ক্রিকেট। গ্যালারিতে ফিরেছেন দর্শকরা।নতুন বছরে ফের একবার কোভিডেক আগমন ঘটল ক্রিকেট মাঠে। তাও আক্রান্ত হলেন ক্রিকেটারই। এই সংবাদ বুকে কাঁপুনি ধরিয়ে দিল ক্রিকেট বিশ্বের।

করোনার জন্য ক্রিকেট অর্থনীতি ব্যাপক ধাক্কা খেয়েছিল। আইপিএল আয়োজন করতে হয়েছে প্রবল প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে। এবার নিউজিল্যান্ড ব‌নাম পাকিস্তান সিরিজে করোনার হা‌না। কিউই স্পিনার মিচেল স্যান্টনার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার জানা যায় তিনি করোনা আক্রান্ত। সেই কারণে খেলতে পারছেন না পাকিস্তানের বিরুদ্ধে। শুক্রবার সকালেই করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন তারকা।

Covid-19

নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে লেখে, 'কোভিড ১৯-র কারণে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ খেলতে পারছেন না স্যান্টনার। শুক্রবারই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আগামী দিনে তাঁকে নজরে রাখা হবে। হ্যামিলটনে দ্বিতীয় ম্যাচ। সেখানে দলের সঙ্গে নয়, একা যাবেন স্যান্টনার।'

নিউ জ়িল্যান্ডের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য স্যান্টনার। তিনি স্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটটাও করতে পারেন। এমন এক জন অলরাউন্ডারকে না পাওয়া নিউ জ়িল্যান্ডের জন্য বড় ক্ষতি। এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত তারকা মিচেল স্যান্টনার।

স্যান্টনারের করোনা আক্রান্ত হয়ে পড়া খানিকটা হলেও চিন্তায় ফেলে দিল ক্রিকেট বিশ্বকে। কারণ করোনার স্মৃতি এখনও ফিকে হয়নি। বিগত এক বছরে অনেকটাই করোনা আক্রান্তের সংখ্যা কমেছে গোটা বিশ্বেই। মহামারী থেকে বেরিয়ে আসতে পেরেছে বিশ্ব। কিন্তু স্যান্টনারের কিছুটা হলেও আতঙ্কে রাখছে ক্রিকেটকে। চলতি বছর ক্রিকেটের ভরা মরসুম। পর পর সিরিজ খেলবে সব টিমই। তার উপর রয়েছে টি২০ বিশ্বকাপ।

২০২০ থেকে ২০২২ পর্যন্ত এই পৃথিবীর নিয়ম নীতিতে পরিবর্তন করে দিয়েছিল এই মারণ ভাইরাস। করোনা সংক্রমণের জেরে বিশ্বব্যাপী খেলাধুলো বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বহু কড়াকড়ি, সুরক্ষা বলয়ের মধ্যে খেলা শুরু হয়। কিন্তু তখন মাঠে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু বিশ্বকাপের বছরে ফের নতুন করে‌ করোনা সংক্রমণ কিন্তু চিন্তায় রাখবে সব ক্রিকেট বোর্ডকেই।

এখান থেকেই টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান দল। এখান থেকে নতুন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির জন্যও একটি পরীক্ষা শুরু হচ্ছে, কারণ এটি তার অধিনায়কত্বে প্রথম সিরিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+