কোনও ধরনের ক্রীড়া সংস্থাতেই স্থান পাবেন না রাজনৈতিক ব্যক্তিরা, সিদ্ধান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের
জাতীয় স্পোর্টস ফেডারেশনের পদে মন্ত্রী ও সরকারি কর্মচারীরা কেউ থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নয় সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বিসিসিআই নিয়ে লোধা কমিশনের সুপারিশকে এবার ক্রিকেট বাদে অন্য খেলার ক্রীড়া প্রশাসনে কাজে লাগাতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া সংস্থা। সেই সূত্রেই জাতীয় স্পোর্টস ফেডারেশনের পদে মন্ত্রী ও সরকারি কর্মচারীরা কেউ থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নয় সদস্যের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

এই কমিটি খেলাধূলার জগতে নতুন নিয়মবিধি তৈরি করতে চলেছে। যার পোশাকি নাম 'ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অব ইন্ডিয়া'। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারা গঠিত বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন কমিটির সুপারিশকে এক্ষেত্রে গ্রহণ করা হয়েছে।
বলা হয়েছে, জাতীয় পর্যায়ে তৈরি খেলাধূলার কমিটিতে কোনও মন্ত্রী, আমলা ও সরকারি কর্মচারীর প্রতিনিধিত্ব থাকবে না। এর পাশাপাশি যাঁরা পদাধিকারী হবেন তাঁদের ক্ষেত্রেও লোধা কমিটির সুপারিশ মোতাবেক বয়সসীমা ও কার্যকাল বেঁধে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications